উদ্দীপকে লিমার দেখা না প্রাণীটির অস্তিত্ব প্রমাণে জৈব অভিব্যক্তির কোন প্রমাণটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: লিমার না দেখা প্রাণীটি হলো বিলুপ্ত প্রাণী ডাইনোসর। পৃথিবীতে এক সময় ডাইনোসর প্রাণীদের বিচরণ ছিল লক্ষ্যণীয়ভাবে । কিন্তু তারা সমূলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এদের অস্তিত্ব প্রমাণে বিবর্তনের “জীবাশ্ম ঘটিত বা ভূতত্ত্বীয় প্রমাণটি বেশি যুক্তিযুক্ত। জীবাশ্ম (Fossil) হলো প্রকৃত উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ বা দেহের কোনো অংশের চিহ্ন বা সাক্ষ্য । ভূত্বকের পাললিক শিলা গ্রানাইট পাথরের ভিত্তির উপর স্তরীভূত হয়ে সজ্জিত থাকে। ভূতত্ত্ববিদগণ এই পাললিক শিলাকে ৫টি প্রধান স্তরে চিহ্নিত করেছেন। প্রত্যেকটি স্তর সৃষ্টিতে যত সময় লেগেছে তাকে এরা (Era), প্রতিটি এরাকে' একাধিক পিরিয়ড ও প্রতিটি পিরিয়ডকে আবার (Epoch) ইপোকে ভাগ করেছেন। তেজস্ক্রিয় ইউরেনিয়াম লেড পদ্ধতি ও তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। উক্ত পদ্ধতিতে পাললিক শিলার মধ্যে প্রথম ১৯ শতকে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়। একইরূপে ঘোড়া, হাতি, উটের বিবর্তনের ধারাও একই রকমে ফসিল থেকে পাওয়া যায়। অতএব, লিমার না দেখা প্রাণীটি অর্থাৎ ডাইনোসরের অস্তিত্ব এই জীবাশ্মঘটিত ও ভূতাত্ত্বিক প্রমাণ থেকে নিখুঁতভাবে প্রমাণ করা যায়। কারণ এটি বিবর্তনের একটি নিখুঁত বৈজ্ঞানিক পদ্ধতি।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে লিমার দেখা না প্রাণীটির অস্তিত্ব প্রমাণে জৈব অভিব্যক্তির ক…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর