উদ্দীপকে উল্লিখিত মতবাদটির মৌলিক সিদ্ধান্তগুলো সংক্ষেপে লিখ ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মতবাদটি হল ডারউইন- এর মতবাদ । নিচে সংক্ষেপে ডারউইন- এর মতবাদের মৌলিক সিদ্ধান্তগুলো সংক্ষেপে লিখা হলো- ১.বংশবৃদ্ধির উচ্চ হার: প্রাণী- উদ্ভিদ নির্বিশেষে জ্যামিতিক হারে বংশ বৃদ্ধির প্রবণতা দেখায় । ফলে বাঁচার সম্ভাবনা সম্পন্ন জীবের সংখ্যার চেয়ে জন্ম নেয়ার সংখ্যা দাঁড়ায় বহু গুণ বেশি । ২.খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা: প্রাকৃতিক খাদ্যের উৎপাদন হার এবং ভূপৃষ্ঠের আয়তন সীমিত। এ অবস্থায় জীবের জ্যামিতিক হারে বংশবৃদ্ধির ফলে এদের ভিতর পর্যাপ্ত আহার ও যোগ্য বাসস্থানের জন্য প্রতিযোগিতা শুরু হবে অর্থাৎ এরা প্রাকৃতিক বাধার সম্মুখীন হবে । ৩. জীবন সংগ্রাম: ডারউইনের মতে, প্রাকৃতিক বাধা কার্যকর হয় জীবন সংগ্রামের মাধ্যমে। এদিকে ক্রমাগত বংশবৃদ্ধি অন্যদিকে পরিমিত খাদ্য ও বাসস্থানের যোগান জীবনকে প্রবল প্রতিযোগিতার মুখে ঠেলে দেয় । এতে বেঁচে থাকার উপযুক্ত জীব বাছাই হয়ে যায়। এটিই জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম । জীবন সংগ্রাম প্রধানত নিচে বর্ণিত তিন ভাবে সংগঠিত হয়ে থাকে ১. আন্তঃপ্রজাতিক সংগ্রাম ২. অন্তঃপ্রজাতিক এবং ৩. পরিবেশগত সংগ্রাম । ৪. সার্বজনীন পরিবৃত্তি বা প্রকরণের উপস্থিতি: বৈচিত্র্যময় পৃথিবীতে কোন দুটি জিব হুবহু একরকম নয় কিছু না কিছু পার্থক্য থাকেই । আর এই পার্থক্যগুলি পরিবৃত্তি বা প্রকরণ নামে পরিচিত । ডারউইন মনে করতেন যে, জীবন সংগ্রামের ফলে জীবদেহে যে পরিবৃত্তি ঘটে তা বংশবিধির মাধ্যমে স্থানান্তরিত হয় । পরবর্তী দুই ধরনের, যথা- ধারাবাহিক পরিবৃত্তি এবং অধারাবাহিক পরিবৃত্তি । ৫. প্রাকৃতিক নির্বাচন: যেসব জীবের মধ্যে অনুকূল পরিবৃত্তি আছে প্রকৃতি তাদের নির্বাচন ও লালন করে। সুবিধা জনক পরিবৃত্তিধারী জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবৃদ্ধি করতে পারে । এদের বংশধরের মধ্যে পরিবৃত্তি গুলো উত্তরাধিকার সূত্রে পরিবাহিত হয় । এভাবে যুগ-যুগ ধরে প্রকৃতির মাধ্যমে নির্বাচিত হয়ে প্রাণী ও উদ্ভিদের নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয় ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মতবাদটির মৌলিক সিদ্ধান্তগুলো সংক্ষেপে লিখ ।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর