উদ্দীপকের দম্পত্তির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা “কতটুকু? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং স্ত্রী Rh ফ্যাক্টর ঋণাত্মক যা পরবর্তী বংশধর সমস্যা সৃষ্টি করবে। পরবর্তী বংশধরে যে ধরনের প্রভাব ফেলবে তা যুক্তিসহকারে বিশ্লেষণ করা হলো- Rh - ve রক্ত গ্রুপ বিশিষ্ট মহিলার সাথে Rh + ve রক্ত গ্রুপের কোনো পুরুষের বিয়ে হলে তাদের সন্তান জন্মের ক্ষেত্রে Rh + ফ্যাক্টর অত্যন্ত গুরুত্ব বহন করে। বংশগতভাবে Rh+ ve অবস্থা Rh -ve অবস্থার উপর প্রকট হওয়ায় এ দম্পতির প্রথম সন্তান Rh ve হবে। এ শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময়ে মায়ের রক্তে Rh অ্যান্টিবডি সৃষ্টি হবে। অ্যান্টি Rh ফ্যাক্টরের মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকা ধ্বংস করে ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তারও দেহে প্রচন্ড রক্তপাত এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। যেহেতু স্বামীর Rh + ve অ্যান্টিজেন স্ত্রীর থেকে স্থানান্তরিত হলে স্ত্রীর দেহে Rh অ্যান্টিবডি উৎপন্ন হয় যা তার দেহের লোহিত কণিকা ধ্বংস করে। সে কারণে তাদের সন্তান ধারণের ক্ষেত্রে তাদের রক্ত প্রভাব ফেলবে। তবে ১ম সন্তানের ক্ষেত্রে তেমন সমস্যা বা ক্ষতি হয় না কিন্তু পরবর্তী সন্তান গর্ভধারণে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামক সমস্যা দেখা দিবে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের দম্পত্তির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা “কতটুকু? বিশ্লেষ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর