ঝুকিহীন গর্ভধারণের জন্য উদ্দীপকে কোন ব্যক্তিকে স্বামী হিসেবে অনন্যার বেছে নেওয়া উচিত বলে তুমি মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে অনন্যা রক্তের গ্রুপ O- এবং সাইফ, শাফিন, ফাহিম এবং রিয়াজ এদের রক্তের গ্রুপ যথাক্রমে A+, B+, AB+, AB-। ঝুকিহীন গর্ভধারণের জন্য উদ্দীপকের রিয়াজকে স্বামী হিসেবে অনন্যার বেছে নেওয়া উচিত। নিচে তা ব্যাখ্যা করা হলো: সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ একজন Rh- (Rh নেগেটিভ) মহিলার সঙ্গে Rh+ (Rh পজিটিভ) পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে Rh+ কারণ Rh+ একটি প্রকট বৈশিষ্ট। ভ্রূণ অবস্থায় সন্তানের Rh+ ফ্যাক্টরযুক্ত লৌহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত Rh- হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রুনের রক্তে প্রবেশ করলে ভ্রুনের লোহিত রক্ত কণিকাকে ধ্বংস করে, ভ্রুনও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচন্ড রক্তস্বল্পতা ও জন্মের পর জন্ডিস দেখা যায়। এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টেসিস ফিটালিস বলে। যেহেতু Rh বিরোধী এন্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোন ক্ষতি হয় না সুস্থ হয়ে জন্মায়। কিন্তু পরবর্তীতে গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হয় এবং ভ্রুন এ রোগে ভুগে মারা যায়। তাই বিয়ের আগে হবু বর কোন রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত। তাই বলা যায় অনন্যার রিয়াজকে বিয়ে করা উত্তম।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
ঝুকিহীন গর্ভধারণের জন্য উদ্দীপকে কোন ব্যক্তিকে স্বামী হিসেবে অনন্যা…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর