উদ্দীপকের মতবাদ দুটির মধ্যে তুলনা কর।
উত্তর: উদ্দীপকের মতবাদ দুটি হল ল্যামার্কিজম এবং ডারউইনিজম। নিচে মতবাদ দুটির মধ্যে তুলনা করা হলো: ল্যামার্ক ও ডারউইন উভয়ের বিবর্তনের মাধ্যমে প্রজাতির সৃষ্টির কথা স্বীকার করলেও তাদের মতবাদের বেশ কিছু পার্থক্য রয়েছে। নিচে এ দুটি মতবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। ১. ল্যামার্কের মতবাদ অনুযায়ী পরিবেশের প্রভাবে এবং জীবের নিজের প্রচেষ্টায় জীবদেহে পরিবর্তন ঘটে। অপরদিকে ডরউইনের মতামত অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পরিবর্তন সূচিত হয় এবং এসব পরিবর্তনের জন্য জীবন কোন প্রচেষ্টা নেই। ২. ল্যামার্কের মতে অর্জিত সকল বৈশিষ্ট্যই বংশানুসরণযোগ্য। কিন্তু ডারউইনের মতে কেবল ধারাবাহিক প্রকরণ গুলো বংশানুসরণযোগ্য। ৩. প্রাকৃতিক পরিবৃত্তি ল্যামার্কবাদ স্বীকৃত নয়। অপরদিকে ডারউইন বাদে প্রকৃতিক পরিবৃত্তি স্বীকৃত। ৪. ল্যামার্কবাদ অনুযায়ী জীবের নিজস্ব প্রয়োজনে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। অপরদিকে ডারউইনবাদ অনুযায়ী প্রকৃতির নিজস্ব খেয়ালে জীবদেহের গঠন সম্পন্ন হয়। ৫. ল্যামার্কবাদ অনুসারে প্রকৃতির সাথে খাপ খাইয়ে প্রতিটি জীব বেঁচে থাকে। কিন্তু ডারউইনবাদ অনুসারে কেবল জীবন সংগ্রামে জয়ী হওয়া জীব বেঁচে থাকে আর অন্যরা বিলুপ্ত হয়। ৬. ল্যামার্কবাদ বিজ্ঞানী মহলে অনাদৃত ও পরিত্যক্ত। অপরদিকে কিছু ব্যতিক্রম ছাড়া ডারউইনবাদ বিজ্ঞানী মহলের সমাদৃত ও গ্রহণযোগ্য।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের মতবাদ দুটির মধ্যে তুলনা কর।
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর