উদ্দীপকে উল্লেখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম বলে মনে কর? এর জিনতাত্ত্বিক বিশ্লেষণ দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ঘটনা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। নিচে এর জিনতাত্ত্বিক বিশ্লেষণ দেওয়া হল: উদ্দীপকের বর্ণনা মোরগ মুরগির যেহেতু সাদা ও রঙ্গিন বর্ণের অনুপাত ১৩:৩ হয়েছে সেহেতু এটি একটি প্রকট এপিস্টাসিসের ফল। আর এ ধরনের ঘটনা ঘটার জন্য এপিস্ট্যাটিক নামক এক ধরনের জিনই দায়ী। এ জিনের উপস্থিতি অপর জিনের অভিব্যক্তিকে বাধা দেয়। যে জিনটি বাধাগ্রস্ত হয় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। এ দুটি পৃথক জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশের অংশগ্রহণ করলে এক এর জন্য অন্যটির বৈশিষ্ট্য প্রকাশ ব্যর্থ হয়। আর উদ্দীপকের তথ্য অনুযায়ী এই এপিস্ট্যাটিক ও হাইপোস্ট্যাটিক পৃথক জিন দুটির অনুপাতে মুরগির ফিনোটাইপিক ভিন্নতার প্রধান প্রধান কারণ যা এখানে দৃষ্টিগোচর হচ্ছে। অন্যথায় মুরগির ক্রসে ৯:৩:৩:১ অনুপাত পাওয়া যেত অর্থাৎ যে এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রতিফলন ঘটতো। তাছাড়া চেকার বোর্ড থেকে এটা স্পষ্ট যে প্রকট I জিন অর্থাৎ এপিস্টাটিক জিন উপস্থিত থাকলে C জিন হোমোজাইগাস প্রকট থাকলেও তার বৈশিষ্ট্য প্রকাশ ব্যর্থ হয়। আর যে ক্ষেত্রে এপিস্টেটিক জিন প্রচ্ছন্ন হিসেবে থাকে সে ক্ষেত্রে হাইপোস্ট্যাটট্রিক জিন কার্যকরী হয়। ফলে অনুপাতে ভিন্নতা আসে। সুতরাং উপরোক্ত বিশ্লেষণ থেকে দেখা যায় যে ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম বলে মনে কর? …
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং অনুপাত হবে= ১৩:৩উত্তর