অনন্যার রক্তের প্রয়োজন হলে উদ্দীপকে উল্লিখিত কারো রক্ত সে কি গ্রহণ করতে পারবে? -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অনন্যার রক্তের গ্রুপ O-। অনন্যার রক্তের প্রয়োজন হলে উদ্দীপকে কারো রক্ত গ্রহণ করতে পারবে না। নিচে তা ব্যাখ্যা করা হলো: মানুষের রক্তে A ও B এই দুই রকমের অ্যান্টিজেন থাকতে পারে। অ্যান্টিজেন A ও B রক্তরস কতগুলো স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি রয়েছে। এগুলোকে বলে a (anti-A) এবং b (anti-B)। এভাবে এন্টিজেন ও এন্টি বডির উপস্থিতির ভিত্তিতে সমগ্র মানবজাতির রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়। যথা :A, B, AB ও O। A গ্রুপে A অ্যান্টিজেন, B ব্লাড গ্রুপে B অ্যান্টিজেন। Ab ব্লাড গ্রুপে A ও B অ্যান্টিজেন। O ব্লাড গ্রুপের কণিকা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নেই কিন্তু রক্তরসে a ও b দুই রকম অ্যান্টিবডি থাকে। A গ্রুপের এন্টিবডি B ব্লাড গ্রুপের লোহিত রক্তকণিকাকে জমিয়ে দেয়। অনুরূপভাবে B গ্রুপের এন্টিবডি A গ্রুপের রক্তের কণিকাকে জমিয়ে দেয়। AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ সেখানে কোন অ্যান্টিবডি নেই। একই কারণে O গ্রুপের রক্ত নিজে গ্রুপের রক্ত ছাড়া অন্য ৩ টি গ্রুপের রক্তকে জমিয়ে দেয়। অর্থাৎ কারো দেহে O গ্রুপের রক্ত থাকলে তিনি কেবলমাত্র তার নিজের গ্রুপের রক্ত নিতে পারবে কিন্তু সব গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
অনন্যার রক্তের প্রয়োজন হলে উদ্দীপকে উল্লিখিত কারো রক্ত সে কি গ্রহণ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর