উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের ভাববিনিময়ে নৃত্যের কৌশল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত প্রাণী হলো অমেরুদণ্ডী প্রাণী মৌমাছি। এরা বেশ সামাজিক প্রাণী। এরা চাকের সমস্ত কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কর্মী মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে নিয়ে আসে। আবার মধুর সন্ধান দলের অন্যান্য সদস্যদের দেবার জন্য এরা বিশেষ নৃত্যের মাধ্যমে ভাব বিনিময় করে। মৌমাছির রয়েছে দিক জ্ঞান এবং নিখুঁত দূরত্ব মাপার কৌশল। এরা মধুর সন্ধান পেলে দেহ দোলাতে থাকে এবং নাচতে থাকে এমন পথ ধরে যার মাধ্যমে উৎসের দিক বোঝা যায়। নাচের সময় ব্যাপ্তি এবং দোলন সংখ্যা থেকে বোঝা যায়, ফুল কত দূরে আছে এবং ফুলে কি পরিমাণ মধু আছে। মৌমাছি সূর্যের সাহায্যে দিক ঠিক করে। মেঘলা দিনেও এরা ফটো-রিসেপ্টর ব্যবহার করে দিক ঠিক করতে পারে। এভাবে মৌমাছিরা নিজেদের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণীদের ভাববিনিময়ে নৃত্যের কৌশল ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর