F₁ জনুতে লাল বা সাদা ফুল পাওয়া গেল না- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী F₁ জনুতে লাল বা সাদা ফুল পাওয়া যায়নি। F₁ জনুতে সাধারণত প্রকট জিনই প্রকাশ পায়। পিতা-মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এ ক্ষেত্রে প্রকাশিত হতে পারে না। কিন্তু এক্ষেত্রে পিতা-মাতার কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। কারণ, F₁ জনুতে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিন তার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্টের সৃষ্টি হয়েছে। সন্ধ্যামালতি ফুলে এরূপ দেখা যায়। সন্ধ্যামালতির লাল ও সাদা ফুলের উদ্ভিদের মধ্যে ক্রস করে দেখা যায় F₁ জনুর সকল উদ্ভিদের ফুলই গোলাপি বর্ণের হয়। এখানে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর অসম্পূর্ণ প্রকট হওয়ায় নিজে আংশিক প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছন্ন জিনটি আংশিক প্রকাশিত হয়েছে। ফলে F₁ জনুতে সবগুলো ফুল লাল বা সাদা না হয়ে লাল ও সাদা মিলে গোলাপি হয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
F₁ জনুতে লাল বা সাদা ফুল পাওয়া গেল না- ব্যাখ্যা করো।
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, F₂ জনুতে ২৫% লাল, ৫০% গোলাপি এবং ২৫% সাদা ফুলের উদ্ভিদ রয়েছে। আর জিনোটাইপিক অনুপাত মেন্ডেলের প্রথম সূত্রের ৩: ১ এর পরিবর্তে হয়েছে ১: ২: ১। F₂ জনুতে হেটারোজাইগাস (Rr) উদ্ভিদে R জিনের অসম্পূর্ণ প্রকটতার জন্যই এরূপ ঘটনা ঘটেছে।