প্রদত্ত দম্পতির দ্বিতীয় প্রজন্মের সন্তান ৭:৯ অনুপাতে মূক-বধির এবং স্বাভাবিক হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে যে দম্পতির কথা বলা হয়েছে তারা উভয়েই মূক ও বধির। এই দম্পতির দ্বিতীয় প্রজন্মের সন্তান ৭:৯ অনুপাতে মূক-বধির এবং স্বাভাবিক হয়। মানুষের জন্মগত মূকবধিরতা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে । এতে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এক্ষেত্রে জিন দুটো যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাই দুই জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস করালে ১ম বংশধরে জিনগুলো হেটারোজাইগাস অবস্থায় থাকে বলে সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হয় কিন্তু এপিস্ট্যাটিক জিন বহন করে। ফলে দ্বিতীয় বংশধরে বিভিন্ন অনুপাতে স্বাভাবিক ও মূক-বধির সন্তান পাওয়া যাবে। নিচে চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর ফলাফল ব্যাখ্যা করা হলো: [চিত্র] F2 জনুতে মূকবধির এবং এবং স্বাভাবিক বাক শ্রবণক্ষম সন্তানের সংখ্যা হলো যথাক্রমে ৭ এবং ৯ অর্থাৎ ৭:৯ অনুপাতে এই বৈশিষ্ট প্রকাশ পায়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
প্রদত্ত দম্পতির দ্বিতীয় প্রজন্মের সন্তান ৭:৯ অনুপাতে মূক-বধির এবং …
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
এখানে F2 জনুর ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, খাটো লোম কালো বর্ণ : খাটো লোম' বাদামি বর্ণ : লম্বা লোম কালো বর্ণ : লম্বা লোম বাদামি বর্ণ = ৯:৩:৩:১।উত্তর
F2 জনুতে মূকবধির এবং এবং স্বাভাবিক বাক শ্রবণক্ষম সন্তানের সংখ্যা হলো যথাক্রমে ৭ এবং ৯ অর্থাৎ ৭:৯ অনুপাতে এই বৈশিষ্ট প্রকাশ পায়।