আব্দুল মজিদের প্রথম সন্তান বেঁচে থাকলেও দ্বিতীয় সন্তান মারা যাওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আব্দুল মজিদের রক্তের গ্রুপ A+ve এবং তার স্ত্রীর রক্তের গ্রুপ O-ve। Rh+ বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে Rh- বিশিষ্ট কোনো মহিলার বিয়ে হলে Rh ফ্যাক্টর জনিত জটিলতা সৃষ্টি হয়। এই ধরনের জটিলতায় প্রথম সন্তান বেঁচে থাকলেও দ্বিতীয় সন্তান মারা যায় । নিচে এ বিষয়টি বিশ্লেষণ করা হলো- Rh ফ্যাক্টর গর্ভধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বংশগতভাবে Rh+ বৈশিষ্ট্য Rh- বৈশিষ্ট্যের উপর প্রকট। একজন Rh- মহিলার সাথে একজন Rh+ পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান Rh+ হবে। প্রথমবার গর্ভধারণকালে Rh- অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি হয় না। কিন্তু দ্বিতীয় বা পরবর্তী সময়ে Rh+ সন্তান ধারনকালের পূর্বে উৎপাদিত মায়ের রক্তের Rh- অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকা ধ্বংস করতে থাকে। এতে ভ্রূণ বা শিশুর মৃত্যু ঘটতে পারে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার রক্তসল্পতা ও জন্ডিস দেখা দেয়। এই অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়। সুতরাং বোঝা যায় যে, Rh ফ্যাক্টর জনিত জটিলতার কারণেই আব্দুল মজিদের প্রথম সন্তান বেঁচে থাকলেও দ্বিতীয় সন্তান মারা যায় ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
আব্দুল মজিদের প্রথম সন্তান বেঁচে থাকলেও দ্বিতীয় সন্তান মারা যাওয়া…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, আব্দুল মজিদ সাহেব দম্পতিদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কিন্তু বর্ণান্ধতার বাহক মেয়ে (X+XC) হওয়ার সম্ভাবনা ৫০% এবং বর্ণান্ধ ছেলে (XCY) হওয়ার সম্ভাবনা ৫০%। অর্থাৎ আব্দুল মজিদ সাহেবের সন্তানদের মধ্যে শতকরা ৫০% লাল-সবুজ বর্ণ চিনতে পারবে না।উত্তর