উদ্দীপকের ক্রসটি যে সূত্রের ব্যতিক্রম সেই সূত্রটি লেখো।
উত্তর: উদ্দীপকের ক্রসটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, যা দ্বৈত প্ৰচ্ছন্ন এপিস্ট্যাসিস নামে পরিচিত। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি হলো- দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে (F1) কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। ধরা যাক, গিনিপিগের হোমোজাইগাস খাটো লোম ও কালো বর্ণের জিনোটাইপ (AABB) এবং লম্বা লোম ও বাদামি বর্ণের জিনোটাইপ (aabb)। এখানে, খাটো লোমের জন্য দায়ী জিন A, লম্বা লোমের জন্য দায়ী জিন a, কালো বর্ণের জন্য দায়ী জিন B এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন b। [চিত্র] এখানে F2 জনুর ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, খাটো লোম কালো বর্ণ : খাটো লোম' বাদামি বর্ণ : লম্বা লোম কালো বর্ণ : লম্বা লোম বাদামি বর্ণ = ৯:৩:৩:১।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ক্রসটি যে সূত্রের ব্যতিক্রম সেই সূত্রটি লেখো।
উদ্দীপক
কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
এখানে F2 জনুর ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, খাটো লোম কালো বর্ণ : খাটো লোম' বাদামি বর্ণ : লম্বা লোম কালো বর্ণ : লম্বা লোম বাদামি বর্ণ = ৯:৩:৩:১।উত্তর
F2 জনুতে মূকবধির এবং এবং স্বাভাবিক বাক শ্রবণক্ষম সন্তানের সংখ্যা হলো যথাক্রমে ৭ এবং ৯ অর্থাৎ ৭:৯ অনুপাতে এই বৈশিষ্ট প্রকাশ পায়।