উদ্দীপকের [গণিত] বিবর্তনের স্বপক্ষে কী ধরনের প্রমাণ বহন করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] হলো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড বিবর্তনের স্বপক্ষে যে ধরনের প্রমাণ বহন করে তা নিচে ব্যাখ্যা করা হলো- বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক পর্যবেক্ষণে দেখা যায়, মাছের হৃৎপিণ্ড দুই-প্রকোষ্ঠবিশিষ্ট-১টি অ্যাট্রিয়াম ও ১টি ভেন্ট্রিকল। উভচরের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট-২টি অ্যাট্রিয়াম ও ১টি ভেন্ট্রিকল। সরীসৃপের হৃৎপিণ্ডে ২টি অ্যাট্রিয়াম এবং অসম্পূর্ণ দ্বিধাবিভক্ত ২টি ভেন্ট্রিকল থাকে। পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠবিশিষ্ট-২টি অ্যাট্রিয়াম ও ২টি ভেন্ট্রিকল। মেরুদণ্ডী প্রাণিদের হৃৎপিণ্ডের এ তুলনা থেকে বোঝা যায় যে, বাসস্থান পরিবর্তনের ফলে বিবর্তনের ধারায় মাছের ২ প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড, উভচরের ক্ষেত্রে ৩ প্রকোষ্ঠবিশিষ্ট এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে ৪ প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ডে পরিবর্তিত হয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের বিবর্তনের স্বপক্ষে কী ধরনের প্রমাণ বহন করে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর