উদ্দীপকের ক্রসিংয়ের ফলাফল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কেন?
উত্তর: উদ্দীপকের উল্লেখিত ক্রসিংটি দ্বারা পরিপূরক জিনের কার্যকারিতাকে বুঝানো হয়েছে যার ফলাফল ৯:৭। এই ফলাফল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হওয়ার কারণ নিচে উল্লেখ করা হলো- ভিন্ন লোকাসে অবস্থিত দুটি ভিন্ন ধরনের প্রকট জিনের পারস্পরিক ক্রিয়ায় নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটলে এ ধরনের জিনকে পরিপূরক জিন বলে। 'পরিপূরক জিনের ক্রিয়ায় মেন্ডেলিয়ান ডাইহাইব্রিড ক্রসের [গণিত] জনুতে ফিনোটাইপিক অনুপাত 9:3:1 এরর পরিবর্তে 9:7 হয়। মিষ্টি মটরশুঁটির Lathyrus odoratus প্রজাতির উদ্ভিদের দুটি প্রকরণে সাদা বর্ণের ফুল পাওয়া যায়। এদের জিনোটাইপ-(i) CCpp (ii) ccPP. এ দুধরনের জিনোটাইপ বিশিষ্ট সাদা ফুলধারী মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হলে [গণিত] জনুর সকল উদ্ভিদই বেগুনি ফুলধারী হয়। প্রকৃতপক্ষে মটরশুঁটির বেগুনি রঙের জন্য দায়ী হলো অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ। জিনতত্ত্ববিদ আর এমারসন লক্ষ করেন মটরশুঁটি ফুলের রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিনের কার্যকারিতা দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদের যে কোনো একটির বা উভয়টির অভাবে সাদা ফুলের সৃষ্টি হয়। যেসব জিনোটাইপে C জিন এবং P জিন উভয়েই বিদ্যমান থাকে সেগুলোর ফিনোটাইপিক বৈশিষ্ট্য বেগুনি, হয়েছে। এ দুটি জিনের যেকোনো একটি বা উভয়টি যেসব জিনোটাইপে অনুপস্থিত সেগুলোর ফিনোটাইপিক বৈশিষ্ট্য সাদা হয়েছে। অর্থাৎ C ও P জিন একে অপরের পরিপূরক এবং এদের পারস্পরিক ক্রিয়ায় মটরশুঁটি ফুলের বেগুনি রঙ প্রকাশ পায়। এক্ষেত্রে একটি জিন C ও P একত্রে ক্রিয়া করে যার ফলে [গণিত] জনুর অনুপাত ৯:৩:৩: ১ পরিবর্তীত হয়ে ৯: ৭ সৃষ্টি হয়েছে যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ক্রসিংয়ের ফলাফল মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কেন?
উদ্দীপক

কুমিল্লা ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
ফলাফল: জনুতে ফিনোটাইপিক অনুপাত, বেগুনি : সাদা = 9 : 7