উদ্দীপকের প্রতিপাদ্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুসারে প্রতিপাদ্যগুলো দ্বারা ডারউইনবাদকে বুঝানো হয়েছে। এদের মধ্যে সিদ্ধান্ত-১ দ্বারা জীবন সংগ্রাম এবং সিদ্ধান্ত-২ দ্বারা প্রাকৃতিক নির্বাচনকে বুঝানো হয়েছে। নিম্নে জীবন সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করা হলো- জীবন সংগ্রাম: ডারউইনের মতে, প্রাকৃতিক বাধা কার্যকর হয় জীবন সংগ্রামের মাধ্যমে। একদিকে ক্রমাগত বংশবৃদ্ধি অন্যদিকে পরিমিত খাদ্য ও বাসস্থানের যোগান জীবনকে প্রবল প্রতিযোগিতার মুখে ঠেলে দেয়। এতে বেঁচে থাকার উপযুক্ত জীব বাছাই হয়ে যায়। এটিই জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম। জীবন সংগ্রাম প্রধানত নিচে বর্ণিত তিনভাবে হয়ে থাকে: ক. অন্তঃপ্রজাতিক সংগ্রাম: একই প্রজাতির বিভিন্ন সদস্যের খাদ্য ও বাসস্থান একই রকম হওয়ায় এদের সদস্য সংখ্যা বৃদ্ধি পেলে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়। একেই অন্তঃপ্রজাতিক বা স্বপ্রজাতির সঙ্গে সংগ্রাম বলা হয়। খ. আন্তঃপ্রজাতিক সংগ্রাম: যে কোন দুটি বা ততোধিক প্রজাতির মধ্যে বাঁচার জন্য যে প্রতিযোগিতা ঘটে তাকেই আন্তঃপ্রজাতিক বা বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম বলা হয়। গ. পরিবেশগত সংগ্রাম: জীব যে পরিবেশে বাস করে সেখানে যে প্রতিকূলতার সম্মুখীন হয়, তা থেকে রক্ষার জন্য যে সংগ্রাম তাকে পরিবেশগত সংগ্রাম বলে। প্রাকৃতিক নির্বাচন: যে সব জীবের মধ্যে অনুকূল পরিবৃত্তি আছে প্রকৃতি তাদের নির্বাচন ও লালন করে। সুবিধাজনক পরিবৃত্তিধারী জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবিস্তার করতে পারে। এদের বংশধরদের মধ্যে পরিবৃত্তিগুলো উত্তরাধিকার সূত্রে পরিবাহিত হয়। যাদের সুবিধাজনক পরিবৃত্তি বেশি থাকে প্রকৃতি পুনরায় তাদের নির্বাচন করে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের প্রতিপাদ্যসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর