শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম লাইনের বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকের প্রথম লাইন অনুসারে বলা হয়েছে যে জিন বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী, কিন্তু লিঙ্গ নির্ধারণ জিনের উপর নির্ভর করে না এবং প্রাণীদের মধ্যে লিঙ্গ নির্ধারণ বিভিন্ন প্রক্রিয়ায় দেখা যায়। নিম্নে বিষয়টি বর্ণনা করা হলো- সাটন ও বোভারি ১৯০২ সালে বংশগতির ক্রোমোসোমীয় তত্ত্বে সকল জিন ক্রোমোজোমে থাকার কথা ঘোষণা দেন। একই সময়ে ম্যাক ক্ল্যাঙ মত প্রকাশ করেন যে প্রাণীর অর্ধেক শুক্রাণু X বডি নামক গঠন বহন করে যা লিঙ্গ নির্ধারণ করে। পরবর্তীতে ১৯০৫ সালে X বডিকে X ক্রোমোসোম হিসেবে চিহ্নিত করা হয় এবং একই সাথে Y ক্রোমোসোম আবিষ্কৃত হয়। এদেরকে একত্রে সেক্স ক্রোমোসোম এবং অন্যান্য সকল ক্রোমোসোমকে অটোসোম নামে আখ্যায়িত করা হয়। স্টিভেন্স, উইলসন, মর্গান প্রমুখ বিজ্ঞানী-প্রাণীর লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোসোমের ভূমিকার গবেষণালব্ধ কৌশল পদ্ধতির বিবরণ দেন। সেক্স ক্রোমোসোম পদ্ধতিতে নিম্নলিখিত উপায়ে লিঙ্গ নির্ধারিত হয়: [চিত্র] অতএব, উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, লিঙ্গ নির্ধারণ জিনের উপর নির্ভর করে না বরং ক্রোমোসোম এর জন্য দায়ী এবং প্রাণীদের মধ্যে লিঙ্গ নির্ধারণ বিভিন্ন প্রক্রিয়ায় দেখা যায়।

HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল

উদ্দীপকের প্রথম লাইনের বর্ণনা দাও।

উদ্দীপক

অরিত্র জানতে পারল যে জিন বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী, কিন্তু লিঙ্গ নির্ধারণ জিনের উপর নির্ভর করে না এবং প্রাণীদের মধ্যে লিঙ্গ নির্ধারণ বিভিন্ন প্রক্রিয়ায় দেখা যায়। কিছু যৌন ক্রোমোসোম মানুষের জন্য রোগ বহন করে যা বংশানুক্রমের সাধারণ প্রক্রিয়া থেকে ভিন্ন।

রংপুর ক্যাডেট কলেজ · 2025

উত্তর

একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন দুটি প্রকট জিন সমান কার্যকর ভূমিকা পালন করে তখন এ জিন দুটিই হলো একে অপরের পরিপূরক জিন বলে।

উত্তর

প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনটিই। বিশুদ্ধ বা হোমোজাইগাস জিনোটাইপধারী নয়। কারণ হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন কাজ করে এবং ভ্রূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস অর্থাৎ সংকর প্রকৃতির।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত শেষ লাইন অনুসারে বলা হয়েছে যে, কিছু যৌন ক্রোমোসোম অর্থাৎ X ও Y ক্রোমোসোম মানুষের রোগ বহন করে এবং এরা বংশানুক্রমের সাধারণ প্রক্রিয়া থেকে ভিন্ন, যা পলিজেনিক ইনহেরিট্যান্সকে নির্দেশ করে। নিম্নে বিষয়টি ব্যাখ্যা করা হলো-যেসব বংশগতীয় বাহ্যিক বা ফিনোটাইপিক বৈশিষ্ট্য ক্রোমোসোমের বিভিন্ন লোকাসে অবস্থিত দুইয়ের অধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পরিমাপ দ্বারা যাদের মাত্রা নির্ণয় করা হয় তাদের বহুজিনীয় বংশগতি বা পলিজেনিক ইনহেরিট্যান্স বলে। এ ধরনের বৈশিষ্ট্য মেন্ডেলের বংশগতিময় নিয়ম মেনে চলে না এবং জীবগোষ্ঠীতে এদের মাত্রা পরিমাপ করলে যে ফলাফল পাওয়া যায় তা লেখচিত্রে উপস্থাপন করলে একটি ঘন্টাকৃতির চিত্র পাওয়া যায়। মানুষের উচ্চতা, গাত্রবর্ণ, ওজন, চোখের বর্ণ, বুদ্ধিমত্তা ও আচরণ প্রভৃতি বৈশিষ্ট্য পলিজেনিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের অনেক বংশগতীয় রোগ পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে সৃষ্টি হয়, যেমন-অটিজম, ক্যানসার, ডায়াবেটিস টাইপ-২ ইত্যাদি। পলিজেনিক ইনহেরিট্যান্সের বৈশিষ্ট্য হলো- ১. দুই বা ততোধিক জিন দ্বারা ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। ২. গণনার চেয়ে পরিমাপ দ্বারা এদের মাত্রা নির্ণয় করা হয়। ৩. জীবের এ ধরনের বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র্য দেখা যায়। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, কিছু যৌন ক্রোমোসোম মানুষের রোগ বহন করে এবং এরা বংশানুক্রমে সাধারণ প্রক্রিয়া থেকে ভিন্ন।

উত্তর

উদ্দীপকের প্রথম লাইন অনুসারে বলা হয়েছে যে জিন বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী, কিন্তু লিঙ্গ নির্ধারণ জিনের উপর নির্ভর করে না এবং প্রাণীদের মধ্যে লিঙ্গ নির্ধারণ বিভিন্ন প্রক্রিয়ায় দেখা যায়। নিম্নে বিষয়টি বর্ণনা করা হলো- সাটন ও বোভারি ১৯০২ সালে বংশগতির ক্রোমোসোমীয় তত্ত্বে সকল জিন ক্রোমোজোমে থাকার কথা ঘোষণা দেন। একই সময়ে ম্যাক ক্ল্যাঙ মত প্রকাশ করেন যে প্রাণীর অর্ধেক শুক্রাণু X বডি নামক গঠন বহন করে যা লিঙ্গ নির্ধারণ করে। পরবর্তীতে ১৯০৫ সালে X বডিকে X ক্রোমোসোম হিসেবে চিহ্নিত করা হয় এবং একই সাথে Y ক্রোমোসোম আবিষ্কৃত হয়। এদেরকে একত্রে সেক্স ক্রোমোসোম এবং অন্যান্য সকল ক্রোমোসোমকে অটোসোম নামে আখ্যায়িত করা হয়। স্টিভেন্স, উইলসন, মর্গান প্রমুখ বিজ্ঞানী-প্রাণীর লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোসোমের ভূমিকার গবেষণালব্ধ কৌশল পদ্ধতির বিবরণ দেন। সেক্স ক্রোমোসোম পদ্ধতিতে নিম্নলিখিত উপায়ে লিঙ্গ নির্ধারিত হয়: question image অতএব, উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, লিঙ্গ নির্ধারণ জিনের উপর নির্ভর করে না বরং ক্রোমোসোম এর জন্য দায়ী এবং প্রাণীদের মধ্যে লিঙ্গ নির্ধারণ বিভিন্ন প্রক্রিয়ায় দেখা যায়।
HSCBiology 2nd PaperChapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?

Jessore · 2016

  • ক্রোমোজোম তত্ত্ব
  • পৃথকীকরণের সূত্র
  • পৃথকীকরণের তত্ত্ব
  • স্বাধীন সঞ্চারণের সূত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

Sylhet · 2016

  • সাবভাইটাল
  • সেমিলিথাল
  • ইন্টারমিডিয়েট
  • পলিজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?

Sylhet · 2016

  • Seymourią
  • Diploverterbrain
  • Archaeopteryx
  • Cynagnathus

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—

Chittagong · 2016

  • জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
  • বৈশিষ্ট্যগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'AA^{\prime} ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

Comilla · 2016

  • 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'ABAB^{\prime}
  • 'A,A^{\prime}, 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?

Comilla · 2016

  • গ্লুকোমা
  • বর্ণান্ধতা
  • মায়োপিয়া
  • রাতকানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?

Dinajpur · 2016

  • Aa Rr
  • Aa Rr
  • Aa RR
  • Aa rr

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

Rajshahi · 2016

  • জীবের ওপর পরিবেশের প্রভাব
  • জীবন সংগ্রাম
  • অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
  • অঙ্গের ব্যবহার ও অব্যবহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

Dhaka · 2016

  • পাখির ডানা ও পতঙ্গের ডানা
  • ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
  • পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
  • মানুষের হাত ও সীলের ফ্লিপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে?

Barisal · 2017

  • AB-25%, A-25%, B-25%, Q-25%
  • AB-50%, A-50%
  • AB-75%, A-25%
  • AB-75%, B-25%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। F1F_1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

Chittagong · 2017

  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। এক্ষেত্রে পিতা মাতার জিনোটাইপ হবে- i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—'A [গণিত] ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলোনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।