উদ্দীপকে প্রথম দুটি অনুপাত একই হলেও ঘটনা দুটি ভিন্ন-আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম দুটি অনুপাত হলো ১:২:১ যা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতাকে নির্দেশ করে। এই অনুপাত দুটি একই হলেও ঘটনা দুটি ভিন্ন নিচে আলোচনা করা হলো- ১. অসম্পূর্ণ প্রকটতা: যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ণ (ক্রস) ঘটে কিন্তু বংশধরে (F; জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩:১ এর পরিবর্তে ১: ২:১ হয়। ২. সমপ্রকটতা: সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট-প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়েই সমানভাবে প্রকাশিত হয়, তখন জিনের এ ধরনের স্বভাবকে সমপ্রকটতা বলে। অন্যভাবে বলা যায়, সংকর জীবে যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা বলে। এতে মেন্ডেলিয়ান ৩:১ অনুপাতটি পরিবর্তিত হয়ে ১:২:১ রূপে প্রকাশ পায়। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, প্রথম দুটি অনুপাত অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতার অনুপাত একই হলেও ঘটনা দুটি ভিন্ন।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে প্রথম দুটি অনুপাত একই হলেও ঘটনা দুটি ভিন্ন-আলোচনা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
ক্যুঁয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভ্রূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইদুরের অনুপাত ৩: ১ না হয়ে ২: ১ হয়।উত্তর