শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যটি সংগঠনের কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য অর্থাৎ বর্ণান্ধতা সংগঠনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণসংবেদী কোষ আছে যেগুলো বিভিন্ন বর্ণ শনাক্ত করে। মানুষের X ক্রোমোসোমে বিদ্যমান একটি জিন দ্বারা এ কোষগুলোর বিকাশ নিয়ন্ত্রিত হয়। কিন্তু মিউটেশনের কারণে এ জিনের একটি প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হয় যেটি রেটিনার বর্ণসংবেদী কোষগুলোর বিকাশ রহিত করে। ফলে এ প্রচ্ছন্ন জিনধারী মানুষ কতগুলো বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। বর্ণান্ধতা একটি লিঙ্গজড়িত রোগ। মানুষের মধ্যে লাল-সবুজ বর্ণান্ধতা অধিক দেখা যায় এবং প্রায় 95% বর্ণান্ধ মানুষই লাল-সবুজ বর্ণান্ধ। এরা লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হয়। এর প্রকৃত কারণ হলো: ১. প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ায় মহিলাদের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় (XcXc) বর্ণান্ধ জিনের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু পুরুষের X ক্রোমোসোমে বর্ণান্ধের জিন থাকলেই (XcY) উহা প্রকাশিত হবে। ২. যদি কোনো মহিলা পিতা বা মাতা একজনের নিকট থেকে বর্ণান্ধতার প্রচ্ছন্ন জিন (Xc) এবং অন্যজনের নিকট থেকে স্বাভাবিক প্রকট জিন (Xc) পায় তাহলে সে হেটারোজাইগাস অবস্থায় (XCXC) লাভ করে এবং এরা বর্ণান্ধতার জিনের বাহক হয়। বাহক মহিলারা বর্ণান্ধ হয় না। পুরুষের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সুযোগ নেই। উল্লেখিত কারণেই বর্ণান্ধতা সৃষ্টি হয় এবং তুলানামূলক পুরুষেরা বর্ণান্ধ বেশি পরিমাণে হয় যা উদ্দীপকে লক্ষ করা যায়।

HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যটি সংগঠনের কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

মামুন সাহেবের দুই ছেলে ও এক মেয়ে। তাদের মধ্যে দুই ছেলেই বর্ণান্ধ কিন্তু মেয়েটি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন।

সিলেট এমসি কলেজ · 2025

উত্তর

আপাতদৃষ্টিতে যেসব অঙ্গের আকৃতিগত পার্থক্য দেখা গেলেও অভ্যন্তরীণ কাঠামোর অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতি একই ধরনের সেগুলোই সমসংস্থ অঙ্গ।

উত্তর

ভূণ অবস্থায় সন্তানের Rh+ ve ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে ফলে মায়ের রক্ত Rh- হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্মের পর জণ্ডিস রোগ দেখা দেয়। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য অর্থাৎ বর্ণান্ধতা সংগঠনের কারণ নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণসংবেদী কোষ আছে যেগুলো বিভিন্ন বর্ণ শনাক্ত করে। মানুষের X ক্রোমোসোমে বিদ্যমান একটি জিন দ্বারা এ কোষগুলোর বিকাশ নিয়ন্ত্রিত হয়। কিন্তু মিউটেশনের কারণে এ জিনের একটি প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হয় যেটি রেটিনার বর্ণসংবেদী কোষগুলোর বিকাশ রহিত করে। ফলে এ প্রচ্ছন্ন জিনধারী মানুষ কতগুলো বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। বর্ণান্ধতা একটি লিঙ্গজড়িত রোগ। মানুষের মধ্যে লাল-সবুজ বর্ণান্ধতা অধিক দেখা যায় এবং প্রায় 95% বর্ণান্ধ মানুষই লাল-সবুজ বর্ণান্ধ। এরা লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। মহিলাদের তুলনায় পুরুষরা বেশি বর্ণান্ধ হয়। এর প্রকৃত কারণ হলো: ১. প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ায় মহিলাদের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় (XcXc) বর্ণান্ধ জিনের বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু পুরুষের X ক্রোমোসোমে বর্ণান্ধের জিন থাকলেই (XcY) উহা প্রকাশিত হবে। ২. যদি কোনো মহিলা পিতা বা মাতা একজনের নিকট থেকে বর্ণান্ধতার প্রচ্ছন্ন জিন (Xc) এবং অন্যজনের নিকট থেকে স্বাভাবিক প্রকট জিন (Xc) পায় তাহলে সে হেটারোজাইগাস অবস্থায় (XCXC) লাভ করে এবং এরা বর্ণান্ধতার জিনের বাহক হয়। বাহক মহিলারা বর্ণান্ধ হয় না। পুরুষের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সুযোগ নেই। উল্লেখিত কারণেই বর্ণান্ধতা সৃষ্টি হয় এবং তুলানামূলক পুরুষেরা বর্ণান্ধ বেশি পরিমাণে হয় যা উদ্দীপকে লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মামুন সাহেবের দুই ছেলেই বর্ণান্ধ কিন্তু মেয়েটি স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার কারণ হলো মামুন সাহেব স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন এবং তার স্ত্রী বর্ণান্ধ। নিচে মামুন সাহেব এবং তার স্ত্রীর জিনোটাইপ ক্রসের মাধ্যমে বর্ণনা করা হলো- question image স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কোনো পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে F1 বংশের সকল পুত্র সন্তানই বর্ণান্ধ এবং কন্যা সন্তান স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধতার বাহক) হবে। question image সুতরাং চেকার বোর্ডে প্রাপ্ত ফলাফল হতে দেখা যায় যে, মোট ৪টি সন্তানের মধ্যে ২টি কন্যা সন্তান বাহক এবং ২টি পুত্র সন্তান বর্ণান্ধ।
HSCBiology 2nd PaperChapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?

Jessore · 2016

  • ক্রোমোজোম তত্ত্ব
  • পৃথকীকরণের সূত্র
  • পৃথকীকরণের তত্ত্ব
  • স্বাধীন সঞ্চারণের সূত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

Sylhet · 2016

  • সাবভাইটাল
  • সেমিলিথাল
  • ইন্টারমিডিয়েট
  • পলিজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?

Sylhet · 2016

  • Seymourią
  • Diploverterbrain
  • Archaeopteryx
  • Cynagnathus

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—

Chittagong · 2016

  • জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
  • বৈশিষ্ট্যগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'AA^{\prime} ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

Comilla · 2016

  • 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'ABAB^{\prime}
  • 'A,A^{\prime}, 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?

Comilla · 2016

  • গ্লুকোমা
  • বর্ণান্ধতা
  • মায়োপিয়া
  • রাতকানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?

Dinajpur · 2016

  • Aa Rr
  • Aa Rr
  • Aa RR
  • Aa rr

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

Rajshahi · 2016

  • জীবের ওপর পরিবেশের প্রভাব
  • জীবন সংগ্রাম
  • অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
  • অঙ্গের ব্যবহার ও অব্যবহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

Dhaka · 2016

  • পাখির ডানা ও পতঙ্গের ডানা
  • ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
  • পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
  • মানুষের হাত ও সীলের ফ্লিপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে?

Barisal · 2017

  • AB-25%, A-25%, B-25%, Q-25%
  • AB-50%, A-50%
  • AB-75%, A-25%
  • AB-75%, B-25%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। F1F_1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

Chittagong · 2017

  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। এক্ষেত্রে পিতা মাতার জিনোটাইপ হবে- i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—'A [গণিত] ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলোনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।