উদ্দীপকের সাপেক্ষে নব্য ডারউইনিজম আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সিদ্ধান্ত দ্বারা ডারউইনিজমকে বুঝানো হয়েছে। ডারউইনিজমের সাপেক্ষে নব্য ডারউইনিজম সম্পর্কে নিচে আলোচনা করা হলো- ভাইজম্যান ও তাঁর অনুগামীদের মাধ্যমে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের এ নব্যমূল্যায়নকে নব্য-ডারউইনবাদ বলা হয়। ভাইজম্যানের গবেষনা থেকে প্রমাণিত হয় যে, জীবদেহে পরিবেশ থেকে উদ্ভূত বাহ্য প্রভাব বংশানুসৃত হয় না। তিনি প্রজন্মের পর প্রজন্ম ইঁদুর ছানার লেজ কেটে কোনো প্রজন্মে ছানার লেজের দৈর্ঘ্য কমতে দেখেননি। পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজমে পরিবর্তন ঘটলেও জার্মপ্লাজমে কোন পরিবর্তন নাও ঘটতে পারে। তাই কেবল সোমাটোপ্লাজমে সংঘটিত পরিবর্তন বংশগতি লাভে সমর্থ হয় না। সুতরাং পরিবেশের সব প্রত্যক্ষ প্রভাবই বিবর্তনের শর্ত হতে পারে না। বিবর্তনে পরিবেশের পরোক্ষ প্রভাব কাজ করে অভিযোজন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। এখানে নির্বাচন হয় জার্মপ্লাজম স্তরে। ভাইজম্যানের এ ধারণা ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন। ডারউইন মনে করতেন প্রাকৃতিক নির্বাচন হয় স্বতন্ত্র জীব পর্যায়ে, কিন্তু এখন জানা গেছে এটা ঘটে পপুলেশন পর্যায়ে। ডারউইন মনে করতেন শুধু প্রাকৃতিক নির্বাচনের ফলে অভিযোজনের সূত্রপাত ঘটে। কিন্তু নব্য-ডারউইনবাদীদের মতে অভিযোজনের একাধিক কারণ আছে এবং সেই কারণগুলোর একটি হলো প্রাকৃতিক নির্বাচন। তবে নব্য-ডারউইনবাদীরা বিবর্তনে মিউটেশনের গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছিলেন।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের সাপেক্ষে নব্য ডারউইনিজম আলোচনা কর।
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর