উদ্দীপকে তৃতীয় অনুপাতে একটি সন্তান মৃত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তৃতীয় অনুপাতটি হলো ২: ১ যা মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম। তৃতীয় অনুপাতে অর্থাৎ ২: ১ অনুপাতে সন্তান মৃত হওয়ার কারণ হলো লিথাল জিনের প্রভাব। নিচে ২: ১ অনুপাতে একটি সন্তান মৃত হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো- যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে। ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ লোমের জন্য দায়ী জিন Y এবং অ্যাগাউটি বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন y.. মেন্ডেলের সূত্রানুসারে বিশুদ্ধ হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ YY এবং বিশুদ্ধ অ্যাগাউটি বর্ণের ইঁদুরের জিনোটাইপ yy. কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তার কোনোটিই বিশুদ্ধ নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস। অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির। পিতামাতা: [চিত্র] ক্যুঁয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভ্রূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইদুরের অনুপাত ৩: ১ না হয়ে ২: ১ হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে তৃতীয় অনুপাতে একটি সন্তান মৃত হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
ক্যুঁয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভ্রূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইদুরের অনুপাত ৩: ১ না হয়ে ২: ১ হয়।উত্তর