শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কন্যার সাথে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ছেলের বিয়ে হলে পরবর্তী বংশধরের ফলাফল বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপক অনুযায়ী, কন্যাদের জিনোটাইপ হলো [গণিত] যারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু বর্ণান্ধতার বাহক। এখন, এই কন্যার ( [গণিত] ) সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ছেলের [গণিত] বিয়ে হলে তাদের পরবর্তী বংশধরদের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করা হলো- [চিত্র] চেকার বোর্ড অনুযায়ী ফলাফল: [গণিত] (২৫%): স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা। [গণিত] (২৫%): স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র। [গণিত] (২৫%): বর্ণান্ধতার বাহক কন্যা (স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন)। [গণিত] (২৫%): বর্ণান্ধ পুত্র। অর্থাৎ, এই দম্পতির পুত্র সন্তানদের মধ্যে অর্ধেকের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কন্যা সন্তানদের অর্ধেক বাহক হবে।

HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল

উদ্দীপকের কন্যার সাথে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ছেলের বিয়ে হলে পরবর্ত…

উদ্দীপক

পুত্ররা সকলেই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যারা বর্ণান্ধের বাহক।

Comilla · 2025

উত্তর

১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাস বানরের লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন। এই অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা Rh ফ্যাক্টর বলে।

উত্তর

একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তখন এ ঘটনাকে এপিস্ট্যাসিস বলে। সেক্ষেত্রে বাধাদানকারী জিনকে এপিস্ট্যাটিক জিন এবং বাধাপ্রাপ্ত জিনকে হাইপোস্ট্যাটিক জিন বলে। এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের F2F_2 অনুপাত ৯:৩:৩:১ নানাভাবে পরিবর্তিত হয়।

উত্তর

উদ্দীপক অনুযায়ী, আলোচ্য দম্পতির পুত্ররা সকলেই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যারা বর্ণান্ধের বাহক। বর্ণান্ধতা একটি X-লিংকড প্রচ্ছন্ন রোগ, অর্থাৎ এটি X ক্রোমোসোমে অবস্থিত জিনের ত্রুটির কারণে হয়। ধরি, XBX^B হলো স্বাভাবিক দৃষ্টির জিন এবং XbX^b হলো বর্ণান্ধতার জন্য দায়ী জিন। যেহেতু সকল পুত্র স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এর অর্থ হলো তারা তাদের মায়ের কাছ থেকে স্বাভাবিক দৃষ্টির X জিন বহনকারী X ক্রোমোসোম পেয়েছে। মায়ের যদি বর্ণান্ধতার জন্য দায়ী XBX^B জিন থাকত, তাহলে সেটি পুত্র সন্তানে সঞ্চারিত হতো এবং পুত্ররা বর্ণান্ধ হতো। যেহেতু কোনো পুত্র বর্ণান্ধ নয়, তাই তাদের মা বাহক নন,বরং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন অর্থাৎ মায়ের জিনোটাইপ XBXB\mathrm{X}^{\mathrm{B}} \mathrm{X}^{\mathrm{B}}। কিন্তু কন্যারা তাদের পিতার কাছ থেকে একটি X ক্রোমোসোম এবং মায়ের কাছ থেকে একটি X ক্রোমোসোম পায়। যদি কন্যারা বাহক হয়, তারা মায়ের কাছ থেকে XBX^B জিন এবং পিতার কাছ থেকে XbX^b জিন পেয়েছে। সেক্ষেত্রে পিতা অবশ্যই XbX^b জিন বহনকারী হবেন। আমরা জানি, পুরুষদের ক্ষেত্রে কেবল একটি XbX^b জিন থাকলে তারা বর্ণান্ধ হয়। তাহলে পিতামাতার জিনোটাইপ হবে- পিতা: XbY\mathrm{X}^{\mathrm{b}} \mathrm{Y} (বর্ণান্ধ পুরুষ) মাতা: XBXBX^B X^B (স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলা, বাহক নন)

উত্তর

উদ্দীপক অনুযায়ী, কন্যাদের জিনোটাইপ হলো XBXb\mathrm{X}^{\mathrm{B}} \mathrm{X}^{\mathrm{b}} যারা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু বর্ণান্ধতার বাহক। এখন, এই কন্যার (XBXb\mathrm{X}^{\mathrm{B}} \mathrm{X}^{\mathrm{b}}) সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ছেলের (XBY)\left(\mathrm{X}^{\mathrm{B}} \mathrm{Y}\right) বিয়ে হলে তাদের পরবর্তী বংশধরদের ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করা হলো- question image চেকার বোর্ড অনুযায়ী ফলাফল: XBXBX^B X^B (২৫%): স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা। XBY\mathrm{X}^{\mathrm{B}} \mathrm{Y} (২৫%): স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র। XBXbX^B X^b (২৫%): বর্ণান্ধতার বাহক কন্যা (স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন)। XbYX^b Y (২৫%): বর্ণান্ধ পুত্র। অর্থাৎ, এই দম্পতির পুত্র সন্তানদের মধ্যে অর্ধেকের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কন্যা সন্তানদের অর্ধেক বাহক হবে।
HSCBiology 2nd PaperChapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?

Jessore · 2016

  • ক্রোমোজোম তত্ত্ব
  • পৃথকীকরণের সূত্র
  • পৃথকীকরণের তত্ত্ব
  • স্বাধীন সঞ্চারণের সূত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

Sylhet · 2016

  • সাবভাইটাল
  • সেমিলিথাল
  • ইন্টারমিডিয়েট
  • পলিজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?

Sylhet · 2016

  • Seymourią
  • Diploverterbrain
  • Archaeopteryx
  • Cynagnathus

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—

Chittagong · 2016

  • জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
  • বৈশিষ্ট্যগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'AA^{\prime} ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

Comilla · 2016

  • 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'ABAB^{\prime}
  • 'A,A^{\prime}, 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?

Comilla · 2016

  • গ্লুকোমা
  • বর্ণান্ধতা
  • মায়োপিয়া
  • রাতকানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?

Dinajpur · 2016

  • Aa Rr
  • Aa Rr
  • Aa RR
  • Aa rr

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

Rajshahi · 2016

  • জীবের ওপর পরিবেশের প্রভাব
  • জীবন সংগ্রাম
  • অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
  • অঙ্গের ব্যবহার ও অব্যবহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

Dhaka · 2016

  • পাখির ডানা ও পতঙ্গের ডানা
  • ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
  • পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
  • মানুষের হাত ও সীলের ফ্লিপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে?

Barisal · 2017

  • AB-25%, A-25%, B-25%, Q-25%
  • AB-50%, A-50%
  • AB-75%, A-25%
  • AB-75%, B-25%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। F1F_1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

Chittagong · 2017

  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। এক্ষেত্রে পিতা মাতার জিনোটাইপ হবে- i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—'A [গণিত] ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলোনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।