উদ্দীপকটি মেন্ডেলবাদের যে সূত্রের অন্তর্ভুক্ত তা তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অন্তর্ভুক্ত, যা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা ডাইহাইব্রিড ক্রসের সূত্র নামে পরিচিত।এ সূত্রানুযায়ী, একটি জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো (জিনগুলো) গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন বা মুক্তভাবে বিন্যস্ত হয়। এক্ষেত্রে একজোড়া অন্যজোড়ার উপর নির্ভরশীল নয়। মেন্ডেল দুইজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে তাঁর দ্বিতীয় সূত্র প্রতিষ্ঠা করেন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা নিচে উপস্থাপন করা হলো- মটরশুঁটি উদ্ভিদ বীজের গোলাকার বৈশিষ্ট্যের জিনকে R, হলুদ বর্ণের জিনকে Y, কুঞ্চিত বৈশিষ্ট্যের জিনকে । এবং সবুজ বর্ণের জিনকে y প্রতীকে চিহ্নিত করলে, বিশুদ্ধ গোলাকার-হলুদ বীজবিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ = RRYY এবং বিশুদ্ধ কুঞ্চিত-সবুজ বীজবিশিষ্ট উদ্ভিদের জিনোটাইপ = rryy [চিত্র] নিচে চেকার বোর্ডের মাধ্যমে [গণিত] জনুর ফলাফল দেখানো হলো- [চিত্র] ফলাফল: [গণিত] জনুর ফিনোটাইপিক অনুপাত = গোলাকার-হলুদ: গোলাকার-সবুজ : কুঞ্চিত হলুদ : কুঞ্চিত সবুজ = ৯ : ৩ : ৩ : ১।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকটি মেন্ডেলবাদের যে সূত্রের অন্তর্ভুক্ত তা তা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
নিচে চেকার বোর্ডের মাধ্যমে জনুর ফলাফল দেখানো হলো-
ফলাফল:
জনুর ফিনোটাইপিক অনুপাত
= গোলাকার-হলুদ: গোলাকার-সবুজ : কুঞ্চিত হলুদ : কুঞ্চিত সবুজ
= ৯ : ৩ : ৩ : ১।উত্তর
জনুর ফিনোটাইপের অনুপাত = ১৩ (সাদা): ৩ (রঙিন)।
অতএব, উদ্দীপকের জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে - জনুতে সাদা ও রঙিন উভয় ধরনের মোরগ-মুরগিরই আবির্ভাব ঘটেছে এবং এদের অনুপাত দাঁড়ায় ১৩ : ৩।