উদ্দীপকের ২য় প্রাণীটির বিবর্তনিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ২য় প্রাণীটি হলো [গণিত] । নিচে প্রাণীটির বিবর্তনিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- জীবাশ্মের বিশ্লেষণে বিজ্ঞানীদের দেওয়া তথ্য প্রমাণাদি থেকে জানা যায় যে Archaeopteryx হলো বিবর্তনিক সংযোগকারী প্রাণী যাতে সরীসৃপ ও পাখির বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে। [গণিত] এ সরীসৃপের বৈশিষ্ট্য: ১. দেহ ও বাহুতে আঁইশের উপস্থিতি। ২. অস্থিগুলো নিরেট প্রকৃতির। ৩. শক্তিশালী চোয়ালের কোটরে বসানো সমআকৃতির দাঁত। ৪. অগ্রপদে তিনটি করে নখরযুক্ত আঙ্গুলের উপস্থিতি। [গণিত] এ পাখির বৈশিষ্ট্য: ১. দেহে উন্নত পালকের উপস্থিতি। ২. অগ্রপদ ডানায় রূপান্তরিত এবং এতে উড্ডয়ন পালক রেমিজেসের উপস্থিতি। ৩. লেজে উড্ডয়ন পালক রেষ্ট্রিসেসের উপস্থিতি। ৪. চোয়াল চক্ষুতে রূপান্তরিত। বিজ্ঞানীগণ মনে করেন পাখিদের উৎপত্তি ঘটে সরীসৃপ ও পাখীদের মধ্যবর্তী প্রাণী [গণিত] থেকে। নিম্নতর সরীসৃপ প্রাণী থেকে উন্নত পাখিদের বিবর্তনের ক্ষেত্রে [গণিত] একটি গুরুত্বপূর্ণ প্রাণী। বিজ্ঞানী হাক্সলি যথার্থই বলেছেন পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ। পাখিদের বিবর্তনিক পথ হলো: সরীসৃপ → [গণিত] → পাখি।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ২য় প্রাণীটির বিবর্তনিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর