উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস বলে। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। নিচে তা বিশ্লেষণ করা হলো- মানুষের জন্মগত মূক-বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের একটি উৎকৃষ্ট উদাহরণ। ধরা যাক, মানুষের স্বাভাবিক বাক ও শ্রবণক্ষমতার জন্য ক্রোমোসোমের ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন D ও E দায়ী। সূত্রমতে, DDEE, DdEE, DdEe, DDEe জিনোটাইপধারী ব্যক্তিগণ স্বাভাবিক এবং DDee, Ddee, ddEE, ddEe জিনোটাইপধারী ব্যক্তিগণ মূক-বধির হবে। DDee এবং ddEE জিনোটাইপধারী দুজন -মূক-বধির পুরুষ ও মহিলার সাথে বিয়ে হলে তাদের সকল সন্তান স্বাভাবিক হবে। উক্ত সন্তানদের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে পরবর্তী বংশধরে স্বাভাবিক ও মূক-বধির সন্তান ৯ : ৭অনুপাতে প্রকাশ পাবে।- মহিলার বিয়ে হলে পরবর্তী বংশধরে স্বাভাবিক ও মূক-বধির সন্তান ৯ : ৭ অনুপাতে প্রকাশ পাবে।নিম্নে ব্রুসের মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করা হলো- [চিত্র] নিচে চেকার বোর্ডের মাধ্যমে F₂ জনুর ফলাফল দেখানো হলো- [চিত্র] ফলাফল: ৯ সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এবং ৭ সন্তান মূক ও বধির। উপরের ক্রসে দুটি প্রচ্ছন্ন জিন dd ও ee এর উভয়টি বা যেকোনো একটি উপস্থিত থাকার ফলে প্রকট জিন D ও.E বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি। শুধুমাত্র dd ও ee এর অনুপস্থিতির ফলে Dও E এর স্বাভাবিক বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। এই কারণে মেন্ডেলীয় ২য় সূত্রের [গণিত] ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১ এর পরিবর্তে ৯ : ৭পাওয়া গেছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
নিষেকের ফলাফল চেকার বোর্ডে উপস্থাপিত হলো-
জনুর ফিনোটাইপের অনুপাত = বেগুনি: সাদা = ৯ : ৭
এক্ষেত্রে প্রকট জিন C ও E একত্রে কাজ করে থাকে। উপরের চেকার বোর্ডে দেখা যায় যেসব জিনোটাইপে C ও E এক সাথে আছে সেসব ক্ষেত্রেই ফিনোটাইপ বেগুনি হয়েছে এবং যেসব ক্ষেত্রে C ও E অর্থাৎ ঐ দুটি জিনের মাত্র একটি আছে বা কোনটিই নেই সেসব ক্ষেত্রে ফিনোটাইপ সাদা হয়েছে। পরিপূরক জিনের প্রভাবের ফলেই জনুর অনুপাত ৯ : ৩ : ৩ : ১ এর ব্যতিক্রম ঘটে। এখানে ৯ : ৭ অনুপাত সৃষ্টি হয়েছে।উত্তর
নিচে চেকার বোর্ডের মাধ্যমে F₂ জনুর ফলাফল দেখানো হলো-
ফলাফল: ৯ সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এবং ৭ সন্তান মূক ও বধির। উপরের ক্রসে দুটি প্রচ্ছন্ন জিন dd ও ee এর উভয়টি বা যেকোনো একটি উপস্থিত থাকার ফলে প্রকট জিন D ও.E বৈশিষ্ট্য প্রকাশ করতে পারেনি। শুধুমাত্র dd ও ee এর অনুপস্থিতির ফলে Dও E এর স্বাভাবিক বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে। এই কারণে মেন্ডেলীয় ২য় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১ এর পরিবর্তে ৯ : ৭পাওয়া গেছে।