লিপি ২য় সন্তান জন্মদানে কোনো জটিলতার সম্মুখীন হবে কি না বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে লিপির রক্তের গ্রুপ [গণিত] এবং জারিফের রক্তের গ্রুপ [গণিত] । এই দম্পতির দ্বিতীয় সন্তান জন্মদানে কিছু জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, যা Rh ফ্যাক্টর অসামঞ্জস্যতা বা incompatibility নামে পরিচিত। নিচে তা বিশ্লেষণ করা হলো- Rh নেগেটিভ (Rh-ve) রক্তগ্রুপ বিশিষ্ট মহিলার সাথে Rh পজেটিভ(Rh+ve) রক্তগ্রুপের কোনো পুরুষের বিয়ে হলে তাদের সন্তান জন্মের ক্ষেত্রে Rh ফ্যাক্টর অত্যন্ত গুরুত্ব বহন করে। বংশগতভাবে Rh পজেটিভ(Rh+ve) অবস্থা Rh নেগেটিভ (Rh-ve) অবস্থার উপর প্রকট হওয়ায় এ দম্পতির প্রথম সন্তান Rh পজেটিভ (Rh+ve) হবে। এ শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময়ে মায়ের রক্তে Rh অ্যান্টিবডি সৃষ্টি হবে। প্রথমবার গর্ভধারণকালে Rh অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি হয় না এবং এ শিশু জীবিত থাকে। কিন্তু দ্বিতীয় বা পরবর্তী সময়ে Rh+ve সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তের Rh অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভূণে প্রবেশ করে এবং ভূণের লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস করতে থাকে। একে মেডিকেল টার্মে Rh incompatibility বলে। এতে ভূণের বা সদ্যোজাত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
লিপি ২য় সন্তান জন্মদানে কোনো জটিলতার সম্মুখীন হবে কি না বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, জারিফ ও লিপি উভয়ই মূক-বধির হলেও তাদের সন্তান স্বাভাবিক হয়েছে, কারণ তাদের মূক-বধিরতার কারণ ছিল দুটি ভিন্ন লোকাসে থাকা প্রচ্ছন্ন অ্যালিল। এটি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের একটি উদাহরণ।উত্তর