উদ্দীপকের প্রক্রিয়ায় অনুপাতটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কারণ এপিস্ট্যাটিক জিনের কারণে হাইপোস্ট্যাটিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় ফলে এখানে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ৯:৩:৩:১ এর পরিবর্তে ১৩:৩ হয়েছে। একটি জিন যখন অন্য একটি নন- অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে। সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রধান জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিন (I)-এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা রঙের হয়। F1 জনুতে সব শাবক সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে যেটিতে এপিস্ট্যাটিক জিন (I) অনুপস্থিত থাকে এবং প্রকট জিন (C) উপস্থিত থাকে সেটিতে রঙিন পালক সৃষ্টি হয়। ফলে F2 জনুর সাদা ও রঙিন শাবকের ফিনোটাইপিক অনুপাত হয় ১৩:৩। অন্যদিকে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রানুযায়ী ডাইহাইব্রিড ক্রসে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে ক্রস ঘটানো হয় এবং এখানে ফিনোটাইপিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে প্রকট অ্যালিলিক জিনের মাধ্যমে। ফলে F2 জনুতে জোড়া বৈশিষ্ট্যের ফিনোটাইপিক বহিঃপ্রকাশ ঘটে ৯:৩:৩:১ অনুপাতের মাধ্যমে। সুতরাং উদ্দীপকের প্রক্রিয়ার F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত ভিন্ন হয়ে থাকে
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়ায় অনুপাতটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর