উদ্দীপকে উল্লেখিত ক্রসের জিনতাত্ত্বিক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ক্রসটি সমপ্রকটতার একটি উদাহরণ। এখানে কালো পাখির সাথে সাদা পাখির সংকরায়ণের ফলে চেকযুক্ত পাখি উৎপন্ন হয়েছে। নিচে এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা উপস্থাপন করা হলো- ধরা যাক, B = কালো বর্ণের জন্য দায়ী অ্যালিল এবং W = সাদা বর্ণের জন্য দায়ী অ্যালিল তাহলে, বিশুদ্ধ কালো পুরুষ পাখির জিনোটাইপ = BB এবং বিশুদ্ধ সাদা স্ত্রী পাখির জিনোটাইপ = ww [গণিত] জনুর ফলাফল: [চিত্র] সাধারণত মেন্ডেলীয় বংশগতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য একটি অ্যালিল অন্যটির উপর প্রকট হয় এবং অন্যটি প্রচ্ছন্ন হয়। এর ফলে প্রকট অ্যালিল উপস্থিত থাকলে প্রচ্ছন্ন অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। যেমন, উদ্দীপকের ক্ষেত্রে কালো রঙ যদি প্রকট এবং সাদা রঙ প্রচ্ছন্ন হতো, তাহলে [গণিত] জনুতে সকল পাখি কালো হতো। কিন্তু সমপ্রকটতার জন্য বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিলের উভয়ই সমভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। ফলে, সংকর জীবের (BW) ক্ষেত্রে চেকযুক্ত পাখির আবির্ভাব ঘটেছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ক্রসের জিনতাত্ত্বিক ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
সাধারণত মেন্ডেলীয় বংশগতিতে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য একটি অ্যালিল অন্যটির উপর প্রকট হয় এবং অন্যটি প্রচ্ছন্ন হয়। এর ফলে প্রকট অ্যালিল উপস্থিত থাকলে প্রচ্ছন্ন অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। যেমন, উদ্দীপকের ক্ষেত্রে কালো রঙ যদি প্রকট এবং সাদা রঙ প্রচ্ছন্ন হতো, তাহলে জনুতে সকল পাখি কালো হতো। কিন্তু সমপ্রকটতার জন্য বিপরীত বৈশিষ্ট্যের দুটি অ্যালিলের উভয়ই সমভাবে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। ফলে, সংকর জীবের (BW) ক্ষেত্রে চেকযুক্ত পাখির আবির্ভাব ঘটেছে।উত্তর
জনুর ফলাফল:
চেকার বোর্ড অনুযায়ী, জনুতে প্রাপ্ত জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত নিম্নরূপ:
জিনোটাইপিক অনুপাত ~ BB : BW : WW = ১:২:১
ফিনোটাইপিক অনুপাত ~ কালো : চেকযুক্ত : সাদা = ১ : ২ : ১
এটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের ১ম সূত্র অনুযায়ী, একসংকর ক্রসের জনুতে ফিনোটাইপ অনুপাত ৩ : ১ হয়।মেন্ডেলিয়ান অনুপাত পরিবর্তনের প্রধান কারণ হলো সমপ্রকটতা। এক্ষেত্রে, প্রকট-প্রচ্ছন্ন সম্পর্ক থাকে না। ফলে হেটারোজাইগাস অবস্থায় উভয় বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন অ্যালিল সমভাবে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করে। এই কারণে জনুতে ৩ : ১ ফিনোটাইপিক অনুপাতের পরিবর্তে ১ : ২ : ১ অনুপাত দেখা যায়।