উদ্দীপকের দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দম্পতির মধ্যে স্বামীর Rh ফ্যাক্টর ধনাত্মক এবং রুমার Rh ফ্যাক্টর ঋণাত্মক। সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে এই Rh ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের দম্পতির প্রথম সন্তান হবে Rh ধনাত্মক। কারণ Rh (ধনাত্মক) একটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের Rh ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত Rh- (ঋণাত্মক) হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে, ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়। যেহেতু Rh বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হবে না এবং সুস্থই জন্মাবে। কিন্তু পরবর্তী গর্ভধারণ থেকে বিপত্তি শুরু হবে। দ্বিতীয়বার গর্ভধারণের ক্ষেত্রে Rh+ সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তে অ্যান্টি Rh ফ্যাক্টর অমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে ভ্রূণের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করবে। এতে ভ্রূণ বা সদ্যোজাত শিশুর মৃত্যু ঘটবে। সুতরাং উপযুক্ত বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকের দম্পতিদের প্রথম সন্তান সুস্থ ও স্বাভাবিক হলেও দ্বিতীয় বা তার পরবর্তী সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ বা নেই বললেই চলে ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর