উদ্দীপকে উল্লিখিত ১ম সূত্রের পরিবর্তিত অনুপাতটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মেন্ডেলের ১ম সূত্রের পরিবর্তিত অনুপাতটি হলো ২:১, যা লিথাল জিন বা মারণ জিনকে নির্দেশ করে। লিথাল জিনের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত ৩ : ১-এর পরিবর্তে ২ : ১ হয়। নিচে এ অনুপাতটি ব্যাখ্যা করা হলো- লিথাল জিন হলো সেই সমস্ত জিন যারা হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়। কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রিয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু হয়। ফরাসি জিনতত্ত্ববিদ ক্যুনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের লিথাল জিনের উপস্থিতি লক্ষ করেন। তাঁর পরীক্ষায় দেখা যায় যে, দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে সব সময়ই ২:১ অনুপাতে যথাক্রমে হলুদ ও মেটে রঙের ইঁদুর পাওয়া যায়। পরবর্তীতে গবেষকরা প্রমাণ করেন যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করা হলে ২৫% ইঁদুর ভ্রূণীয় অবস্থায়ই মারা যায়। তাই ফিনোটাইপিক অনুপাত ৩:১ এর পরিবর্তে ২:১ হয়। লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটাতে পারে কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। অপরদিকে প্রচ্ছন্ন লিথাল জিন সর্বদাই হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। এর ফলে ফিনোটাইপিক অনুপাতের এরূপ পরিবর্তন হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১ম সূত্রের পরিবর্তিত অনুপাতটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর