F1 জনুতে সাদা ফুল বা লাল ফুল না পাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী F1 জনুতে লাল বা সাদা ফুল পাওয়া যায় না। F1 জনুতে সাধারণত প্রকট জিনই প্রকাশ পায়। পিতা-মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এ ক্ষেত্রে প্রকাশিত হতে পারে না। কিন্তু এক্ষেত্রে পিতা-মাতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। কারণ F1 জনুতে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জীন তার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যামালতী ফুলে এরূপ দেখা যায়। সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলের উদ্ভিদের মধ্যে ব্রুস করে দেখা যায় F1 জনুর সকল উদ্ভিদের ফুলই গোলাপি বর্ণের হয়। এখানে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর অসম্পূর্ণ প্রকট হওয়ায় নিজে আংশিক প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছন্ন জিনটি আংশিক প্রকাশিত হয়েছে। ফলে F1 জনুতে সবগুলো ফুল লাল বা সাদা না হয়ে লাল ও সাদা মিলে গোলাপি হয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
F1 জনুতে সাদা ফুল বা লাল ফুল না পাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
Rr x
RR
গ্যামিট : (R)(T) (R)(R)
চেকার বোর্ডে ব্যাক ক্রসের ফলাফল দেখানো হলো:
চেকার বোর্ডের ফলাফল থেকে আমরা দেখতে পাই, এখানে দুই ধরনের ফুলের সৃষ্টি হয়েছে যেখানে লাল ও গোলাপি ফুলের উদ্ভিদের অনুপাত ২ঃ২ বা ১:১। এদের জিনোটাইপিক অনুপাতও একই রকম হয়েছে। অর্থাৎ এখানে ৫০% RR জিনোটাইপের উদ্ভিদ এবং ৫০% Rr জিনোটাইপের উদ্ভিদ।
এভাবে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশের এক সদস্যের মধ্যে ক্রস অর্থাৎ ব্যাকক্রস করলে ফিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই ১ : ১ পাওয়া যায়।