উদ্দীপকের ঘটনার আলোকে ৩য় বর্ণধারী ফুল সৃষ্টির কারণ অনুপাতসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ৩য় বর্ণধারী ফুল তথা গোলাপি ফুল সৃষ্টির কারণ হলো অসম্পূর্ণ প্রকটতা। নিচে এ ফুল সৃষ্টির কারণ অনুপাতসহ ব্যাখ্যা করা হলো- লাল ও সাদা ফুলের ফ্রঁসে, সাদা ও লালের পরিবর্তে গোলাপি ফুল পাওয়া যায়। F1 জনুতে সাধারণত প্রকট জিনই প্রকাশ পায় । পিতা- মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এ ক্ষেত্রে প্রকাশিত হতে পারে না। কিন্তু গোলাপ ফুলের ক্ষেত্রে পিতা-মাতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। কারণ F1 জনুতে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জিন তার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যামালতি ফুলে এরূপ দেখা যায়। সন্ধ্যামালতির লাল ও সাদা ফুলের উদ্ভিদের মধ্যে ব্রুস করে দেখা যায় F1 জনুর সকল উদ্ভিদের ফুলই গোলাপি বর্ণের । এখানে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর অসম্পূর্ণ প্রকট হওয়ায় নিজে আংশিক প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছন্ন জিনটি আংশিক প্রকাশিত হয়েছে। ফলে F1 জনুতে সবগুলো ফুল লাল বা সাদা না হয়ে লাল ও সাদা মিলে গোলাপি হয়েছে। ধরি, লাল ফুলের জন্য দায়ী জিন = RR সাদা ফুলের জন্য দায়ী জিন = rr [চিত্র] চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, F2 জনুতে ২৫% ফুল লাল, ৫০% গোলাপি এবং ২৫% সাদা ফুলের উদ্ভিদ রয়েছে। আর জিনোটাইপিক অনুপাত মেন্ডেলের প্রথম সূত্রের ৩ : ১ এর পরিবর্তে হয়েছে ১:২: ১।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার আলোকে ৩য় বর্ণধারী ফুল সৃষ্টির কারণ অনুপাতসহ ব্যাখ্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
চেকার বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, F2 জনুতে ২৫% ফুল লাল, ৫০% গোলাপি এবং ২৫% সাদা ফুলের উদ্ভিদ রয়েছে। আর জিনোটাইপিক অনুপাত মেন্ডেলের প্রথম সূত্রের ৩ : ১ এর পরিবর্তে হয়েছে ১:২: ১।উত্তর
উপরের চেকার বোর্ডের আলোকে সৌরভের সন্তানদের মাঝে, স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার বাহক মেয়ে (X+XC)= ২৫%, স্বাভাবিক ছেলে (X+Y) = ২৫%, স্বাভাবিক মেয়ে (X+X+)= ২৫%, বর্ণান্ধ ছেলে (XCY)=২৫%, অর্থাৎ ১:১:১:১ অনুপাতে প্রকাশ পাবে।