কেন তাদের নাতি-নাতনিদের ডায়াবেটিস হতে পারে বা নাও থাকতে পারে তার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ডায়াবেটিস সাধারণত বংশগতি এবং পরিবেশের প্রভাবে হয়ে থাকে। অগ্ন্যাশয়ের ভিতরে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক এক ধরনের গ্রন্থি থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। এটি দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনমতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যে অবস্থার সৃষ্টি করে তা হলো ডায়াবেটিস। ডায়াবেটিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে তাদের ছেলে- মেয়ে স্বাভাবিক হবে তবে মেয়েরা ডায়াবেটিক বাহক হবে। কারণ প্রথম বংশধরে ডায়াবেটিক সৃষ্টিকারী জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে। এটি ডায়াবেটিকের বৈশিষ্ট্য প্রকাশ করে না। তবে দ্বিতীয় বংশধরে তথা নাতি-নাতনিদের ক্ষেত্রে, ডায়াবেটিকের বৈশিষ্ট্য প্রকাশ করে অর্থাৎ এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈশিষ্ট্যটি বাহক কন্যার মাধ্যমে বাহিত হয়ে নাতি নাতনির মধ্যে প্রকাশিত হবে। তন্মধ্যে একজন স্বাভাবিক নাতনি, একজন স্বাভাবিক নাতির ডায়াবেটিস হবে না। কারণ তাদের জিনে স্বাভাবিক জিন উপস্থিত রয়েছে। স্বাভাবিক কিন্তু বাহক নাতনির ডায়াবেটিস হবে না। কারণ তার দেহে ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ডায়াবেটিক নাতির ডায়াবেটিস হবে কারণ তার দেহে জিনটি প্রকট অবস্থায় রয়েছে। তাই তাদের নাতি নাতনিদের সবার ডায়াবেটিস হতেও পারে বা নাও হতে পারে। ফলে প্রথম বংশধরে ছেলেমেয়েরা স্বাভাবিক হলেও দ্বিতীয় বংশধরে চারজন সন্তান তথা নাতি নাতনির ক্ষেত্রে একজন স্বাভাবিক নাতনি, একজন স্বাভাবিক কিন্তু ডায়াবেটিক বাহক নাতনি, একজন স্বাভাবিক নাতি, একজন ডায়াবেটিক নাতি জন্মলাভ করবে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
কেন তাদের নাতি-নাতনিদের ডায়াবেটিস হতে পারে বা নাও থাকতে পারে তার ক…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর