উদ্দীপকে দম্পতির রক্ত গ্রুপের বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকের রায়হান ও রীমা দম্পতির দুজনের রক্ত গ্রুপ যথাক্রমে A ও AB । নিচে এদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো- মানুষের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতি এবং তার সাথে সামঞ্জস্য রেখে রক্তরসের অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে রক্ত গ্রুপের বৈশিষ্ট্য নির্ধারিত হয়। উদ্দীপকের রায়হানের রক্তের গ্রুপ A। তার রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন A এবং রক্তরসে অ্যান্টিবডি b এর উপস্থিতি রয়েছে। অ্যান্টিজেন-অ্যান্টিবডির কার্যকারিতার ফলে সে A ও AB গ্রুপকে রক্ত দিতে পারবে এবং A ও O গ্রুপ থেকে রক্ত নিতে পারবে। অন্যদিকে, রীমার রক্ত গ্রুপ AB। তার রক্তের লোহিত কণিকায় অ্যান্টিজেন A ও B উভয়ই উপস্থিত তবে কোনো অ্যান্টিবডি নেই। সে সকল গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে এবং শুধু AB গ্রুপকে রক্ত দিতে পারবে। এ ধরনের রক্ত গ্রুপধারীকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে দম্পতির রক্ত গ্রুপের বৈশিষ্ট্য উল্লেখ করো।
উদ্দীপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর