উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনাটিতে দুটি হলুদ রঙের ইদুরের মধ্যে ক্রসের ফলে উৎপন্ন হলুদ ও অ্যাগাউটি রঙের ইঁদুর ২:১ অনুপাত প্রদর্শন করে, যা লিথাল জিনকে নির্দেশ করে। ফরাসি জিনতত্ত্ববিদ ক্যুনো সর্বপ্রথম ইঁদুরের মধ্যে লিথাল জিনের উপস্থিতি লক্ষ করেন। লিথাল জিনের কারণে মেন্ডেলের ১ম সূত্রের অনুপাত ৩:১ এর পরিবর্তে ২:১ হয়। লিথাল জিন হলো সেই জিন যারা হোমোজাইগাস অবস্থায় সংশিষ্ট জীবের মৃত্যু ঘটায়। ধরা যাক, ইঁদুরের হলুদ বর্ণের জন্য দায়ী জিন Y, অ্যাগাউটি বর্ণের জিন এর উপর প্রকট। ফলে বিশুদ্ধ হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ YY এবং বিশুদ্ধ অ্যাগাউটি বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy। কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনটিই বিশুদ্ধ হোমোজাইগাস YY জিনোটাইপ বিশিষ্ট নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথালিটি প্রদর্শন করে এবং YY জিনোটাইপধারী ইঁদুরের মৃত্যু ঘটায়। সুতরাং প্রকৃতিতে প্রাপ্ত হলুদ ইঁদুরের জিনোটাইপ হলো Yy। নিচে ছকের মাধ্যমে এ ঘটনাটি বর্ণনা করা- [চিত্র] চেকার বোর্ডে দেখা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) ইঁদুরের শাবকগুলো লিথাল জিনের ক্রিয়ায় ভ্রূণ অবস্থায় মারা যায়। ফলে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ হলুদ ও অ্যাগাউটি রঙের ইঁদুরের অনুপাত হয় ২:১ ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বর্ণনা করো।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
চেকার বোর্ডে দেখা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) ইঁদুরের শাবকগুলো লিথাল জিনের ক্রিয়ায় ভ্রূণ অবস্থায় মারা যায়। ফলে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত অর্থাৎ হলুদ ও অ্যাগাউটি রঙের ইঁদুরের অনুপাত হয় ২:১ ।উত্তর
এখানে F2 জনুর ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, খাটো লোম কালো বর্ণ : খাটো লোম বাদামি বর্ণ : লম্বা লোম কালো বর্ণ : লম্বা লোম : বাদামি বর্ণ = ৯ : ৩ : ৩ : ১ যা মেন্ডেলের ২য় সূত্রকে সমর্থন করে।