আব্দুল মজিদের সন্তানের কতভাগ লাল বর্ণ চিনতে পারবে না? নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আব্দুল মজিদ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তিনি লাল-সবুজ বর্ণ সঠিকভাবে চিনতে পারেন। কিন্তু তার স্ত্রী বর্ণান্ধ, তিনি লাল-সবুজ বর্ণ সঠিকভাবে চিনতে পারে না। নিচে জিনতত্ত্বের আলোকে আব্দুল মজিদের সন্তানদের লাল বর্ণ চিনতে না পারার সম্ভাবনা নির্ণয় করা হলো- . ধরি, লাল-সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন XC এবং স্বাভাবিক দৃষ্টির জন্য প্রকট অ্যালিল X+ সুতরাং আব্দুল মজিদ সাহেবের জিনোটাইপ= X+Y এবং তার স্ত্রীর জিনোটাইপ=XCXC এক্ষেত্রে তাদের সন্তানেরা হবে নিম্নরূপ- [চিত্র] সুতরাং, আব্দুল মজিদ সাহেব দম্পতিদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কিন্তু বর্ণান্ধতার বাহক মেয়ে (X+XC) হওয়ার সম্ভাবনা ৫০% এবং বর্ণান্ধ ছেলে (XCY) হওয়ার সম্ভাবনা ৫০%। অর্থাৎ আব্দুল মজিদ সাহেবের সন্তানদের মধ্যে শতকরা ৫০% লাল-সবুজ বর্ণ চিনতে পারবে না।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
আব্দুল মজিদের সন্তানের কতভাগ লাল বর্ণ চিনতে পারবে না? নির্ণয় করো।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, আব্দুল মজিদ সাহেব দম্পতিদের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কিন্তু বর্ণান্ধতার বাহক মেয়ে (X+XC) হওয়ার সম্ভাবনা ৫০% এবং বর্ণান্ধ ছেলে (XCY) হওয়ার সম্ভাবনা ৫০%। অর্থাৎ আব্দুল মজিদ সাহেবের সন্তানদের মধ্যে শতকরা ৫০% লাল-সবুজ বর্ণ চিনতে পারবে না।উত্তর