উদ্দীপকে ইদুরের ক্রসের জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের জিনতত্ত্ববিদ "M" সাহেব হলুদ ইঁদুরের মধ্যে ক্রসটি ছিল মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম লিথাল জিনের প্রভাব। নিচে ইঁদুরের ক্রসের জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত নির্ণয় করা হলো: যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বা মারন জিন বলে। এ জিনের প্রভাবে ৩:১ অনুপাতের পরিবর্তে ২:১ অনুপাত প্রকাশিত হয়। নিচে জিনাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করা হলো- ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন = Y এবং মেটে বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন= y. মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ মেটে বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy. কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনোটিই বিশুদ্ধ বা হোমোজাইগাস (YY) জিনাটাইপধারী নয়। কারণ, Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রুণ অবস্থায় ইদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে ইদুরের ক্রসের জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত নির্ণয় কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর