রফিক সাহেবের পরিবারের সমস্যাটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রফিক সাহেবের পারিবারিক সমস্যাটি হলো বর্ণান্ধতা। নিচে বর্ণান্ধতা ব্যাখ্যা করা হলো: মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণ সংবেদী কোষ আছে যেগুলো বর্ণ শনাক্ত করে। মানুষের X ক্রোমোজোমে দুটি জিন আছে যা বর্ণ সংবেদী কোষ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণ সংবেদী কোষ গঠনে ব্যাহত হয়। ফলে এ প্রচ্ছন্ন জিনবিশিষ্ট মানুষ কতকগুলো বিশেষ পার্থক্য বুঝতে পারে না, একে বর্ণান্ধতা বলে। লাল সবুজ বর্ণান্ধতা একটি সেক্স লিংকড রোগ। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতিয় রোগ সেক্স ক্রোমোজোম ( X ও Y ) মাধ্যমে বংশপরম্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স ডিসঅর্ডার বলে। বর্ণান্ধতার জিনতাত্ত্বিক ব্যাখ্যা: পুরুষের X ক্রোমোজোমে বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্ন জিন থাকলে পুরুষ বর্ণান্ধ হয় কারণ Y ক্রোমোজোমেরর নিকট অ্যালিল থাকে না। অপরপক্ষে, স্ত্রীর ক্ষেত্রে দুটি X ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় কিন্তু একটি X ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় না, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হয় কিন্তু বর্ণান্ধতা জিনের বাহক হয়। দৃষ্টির স্বাভাবিক জিন XC এবং বর্ণান্ধতার জিন Xc হলে মানুষের দৃষ্টিশক্তির জিনোটাইপ হবে- ১. স্বাভাবিক পুরুষ = XCY ২.বর্ণান্ধ পুরুষ= XcY ৩.স্বাভাবিক মহিলা= XCXC ৪.বর্ণান্ধ মহিলা= XcXc ৫.বাহক মহিলা = XCX
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
রফিক সাহেবের পরিবারের সমস্যাটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর