শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অনুপাতটি হওয়ার কারণ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অনুপাতটি হলো ১৩: ৩। এটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম। প্রকট এপিস্ট্যাসিস এর ক্রিয়ায় F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত ৯:৩:৩: ১ এর পরিবর্তে ১৩: ৩ হয়। যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে রাধা দেয় তখন এ ঘটনাকে প্রকট এপিস্ট্যাসিস বলে। সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রধান জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিনের (I) কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা রঙের হয়। F₁ জনুতে সব শাবক সাদা পালক বিশিষ্ট হলেও F₂ জনুতে যেটিতে এপিস্ট্যাটিক জিন (I) অনুপস্থিত থাকে এবং প্রকট জিন (C) উপস্থিত থাকে সেটিতে রঙিন পালক সৃষ্টি হয়। ফলে F₂ জনুর সাদা ও রঙিন শাবকের ফিনোটাইপিক অনুপাত হয় ১৩: ৩। যা মেন্ডেলের ১ম সূত্রের অনুপাত ৯:৩:৩ঃ ১ থেকে ব্যতিক্রম। অর্থাৎ প্রকট এপিস্ট্যাসিস জিনের ক্রিয়ার কারণেই ১৩: ৩ অনুপাতটি পাওয়া যায়।

HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অনুপাতটি হওয়ার কারণ বিশ্লেষণ কর।

উদ্দীপক

মেন্ডেলের সূত্রগুলোর দু'টি ব্যতিক্রম এর অনুপাত দেওয়া আছে। যার প্রথম অনুপাত ২:১ এবং দ্বিতীয় অনুপাত ১৩:৩।

Jessore · 2023

উত্তর

F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়নকে ব্যাক ক্রস বলে।

উত্তর

মেন্ডেলের আগেও অনেক বিজ্ঞানীর সংকরায়ন পরীক্ষা করেছিলেন। কিন্তু মেন্ডেল প্রথম-এ ধরনের পরীক্ষার উপর ভিত্তি করে কতগুলো নির্ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তাই এ সাফল্যের মূল কারণগুলো হচ্ছে- ১. তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন, গাছ স্বপরাগী। ফুলের বিশেষ গঠনের জন্য বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকায় পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। ২. তিনি বিভিন্ন পরীক্ষায় যেসব উদ্যোগ ব্যবহার করেছিলেন সেগুলো খাঁটি অর্থাৎ হোমোজাইগাস ছিল। ৩. তার বিভিন্ন পরীক্ষায় প্রতি জোড়া জিনের একটি জিন অন্য জিনের ওপর সম্পূর্ণ প্রকট (dominant) ছিল। ৪. মটরশুঁটির ডিপ্লয়েড কোষের ৭ জোড়া ক্রোমোজোম আছে। ৫. মেন্ডেল যে সাত জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন, সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম এ অবস্থিত বলে কোন লিকেজ সংক্রান্ত ঝামেলা ঘটনা। ৬. কোন লিংক চরিত্রের সম্মুখীন হলে মেন্ডেল হয়তো বা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা দানে ব্যর্থতা। কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় মেন্ডেলের নির্ধারিত ৭ জোড়া চরিত্রের মধ্যে কোনটাই লিংকড চরিত্র ছিল না। ৭. সংকরায়ন করার আগে তিনি বারবার উদ্বৃত্তগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছেন। ৮. কোন স্থির সিদ্ধান্তে পৌঁছার জন্য তিনি কয়েক বংশ ধরে উদ্ভিদগুলোর প্রজনন ঘটিয়েছিলেন। ৯. মেন্ডেল অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন। ১০. গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা করেছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম অনুপাত ২:১ হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম মারণ জিন বা লিথাল জিন। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বা মারণ জিন বলে। এ জিনের প্রভাবে ৩:১ অনুপাতের পরিবর্তে ২:১ অনুপাত প্রকাশিত হয়। নিচে জিনতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করা হলো: ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন =Y এবং মেটে বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিম =y. মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ মেটে বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy. কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনটাই বিশুদ্ধ হোমোজাইগাস (YY) জিনোটাইপধারী নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটেরোজাইগাস অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির। question image

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অনুপাতটি হলো ১৩: ৩। এটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম। প্রকট এপিস্ট্যাসিস এর ক্রিয়ায় F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত ৯:৩:৩: ১ এর পরিবর্তে ১৩: ৩ হয়। যখন একটি প্রকট জিন অন্য একটি নন-অ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে রাধা দেয় তখন এ ঘটনাকে প্রকট এপিস্ট্যাসিস বলে। সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রধান জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিনের (I) কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা রঙের হয়। F₁ জনুতে সব শাবক সাদা পালক বিশিষ্ট হলেও F₂ জনুতে যেটিতে এপিস্ট্যাটিক জিন (I) অনুপস্থিত থাকে এবং প্রকট জিন (C) উপস্থিত থাকে সেটিতে রঙিন পালক সৃষ্টি হয়। ফলে F₂ জনুর সাদা ও রঙিন শাবকের ফিনোটাইপিক অনুপাত হয় ১৩: ৩। যা মেন্ডেলের ১ম সূত্রের অনুপাত ৯:৩:৩ঃ ১ থেকে ব্যতিক্রম। অর্থাৎ প্রকট এপিস্ট্যাসিস জিনের ক্রিয়ার কারণেই ১৩: ৩ অনুপাতটি পাওয়া যায়।
HSCBiology 2nd PaperChapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?

Jessore · 2016

  • ক্রোমোজোম তত্ত্ব
  • পৃথকীকরণের সূত্র
  • পৃথকীকরণের তত্ত্ব
  • স্বাধীন সঞ্চারণের সূত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

Sylhet · 2016

  • সাবভাইটাল
  • সেমিলিথাল
  • ইন্টারমিডিয়েট
  • পলিজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?

Sylhet · 2016

  • Seymourią
  • Diploverterbrain
  • Archaeopteryx
  • Cynagnathus

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—

Chittagong · 2016

  • জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
  • বৈশিষ্ট্যগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'AA^{\prime} ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

Comilla · 2016

  • 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'ABAB^{\prime}
  • 'A,A^{\prime}, 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?

Comilla · 2016

  • গ্লুকোমা
  • বর্ণান্ধতা
  • মায়োপিয়া
  • রাতকানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?

Dinajpur · 2016

  • Aa Rr
  • Aa Rr
  • Aa RR
  • Aa rr

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

Rajshahi · 2016

  • জীবের ওপর পরিবেশের প্রভাব
  • জীবন সংগ্রাম
  • অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
  • অঙ্গের ব্যবহার ও অব্যবহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

Dhaka · 2016

  • পাখির ডানা ও পতঙ্গের ডানা
  • ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
  • পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
  • মানুষের হাত ও সীলের ফ্লিপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে?

Barisal · 2017

  • AB-25%, A-25%, B-25%, Q-25%
  • AB-50%, A-50%
  • AB-75%, A-25%
  • AB-75%, B-25%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। F1F_1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

Chittagong · 2017

  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। এক্ষেত্রে পিতা মাতার জিনোটাইপ হবে- i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—'A [গণিত] ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলোনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।