উদ্দীপকে উল্লিখিত প্রথম অনুপাতটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম অনুপাত ২:১ হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম মারণ জিন বা লিথাল জিন। যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বা মারণ জিন বলে। এ জিনের প্রভাবে ৩:১ অনুপাতের পরিবর্তে ২:১ অনুপাত প্রকাশিত হয়। নিচে জিনতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করা হলো: ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন =Y এবং মেটে বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিম =y. মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে YY এবং বিশুদ্ধ মেটে বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy. কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তাদের কোনটাই বিশুদ্ধ হোমোজাইগাস (YY) জিনোটাইপধারী নয়। কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটেরোজাইগাস অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির। [চিত্র]
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম অনুপাতটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর