রহিম সাহেব এর পিতামাতার জিনোটাইপ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রহিম সাহেব স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও তার ভাই বর্ণাদ্ধ, যা কিনা ক ধরণের সেক্স লিংকড ডিসঅর্ডার এবং এটি সে তার মায়ের বাহক হওয়ার কারনে পেয়েছে। রহিম সাহেবের পিতা-মাতার জিনোটাইপ নিচে বিশ্লেষণ করা হলো: পুরুষের X ক্রোমোজোমে বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্ন জিন থাকলে পুরুষ বর্ণান্ধ হয় কারণ Y ক্রোমোজোমের প্রকট অ্যলিল থাকে না। অপরদিকে স্ত্রীর ক্ষেত্রে দুটি X ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয়। কিন্তু একটি X ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয় না। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয় কিন্তু বর্ণান্ধতার জিনের বাহক থাকে। দৃষ্টির স্বাভাবিক জিন XC বর্ণান্ধতার জিন Xc হলে রহিম সাহেবের পিতা-মাতার জিনোটাইপ নিম্নরূপ: [চিত্র] রহিম সাহেবের পিতা-মাতা অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পিতা ও বর্ণান্ধতার বাহক মাতা এর জিনোটাইপ বিশ্লেষণ করে প্রতীয়মান হলো: রহিম সাহেব স্বাভাবিক দৃষ্টির কিন্তু তার ভাই বর্ণান্ধ অর্থাৎ লাল সবুজের পার্থক্য করতে পারে না।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
রহিম সাহেব এর পিতামাতার জিনোটাইপ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
রহিম সাহেবের পিতা-মাতা অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পিতা ও বর্ণান্ধতার বাহক মাতা এর জিনোটাইপ বিশ্লেষণ করে প্রতীয়মান হলো: রহিম সাহেব স্বাভাবিক দৃষ্টির কিন্তু তার ভাই বর্ণান্ধ অর্থাৎ লাল সবুজের পার্থক্য করতে পারে না।