উদ্দীপকের ঘটনার জন্য দ্বায়ী জিনটির বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকের ঘটনার জন্য দ্বায়ী জিনটির নাম হল লিথাল জিন লিথাল জিন মারন জিন নামেও পরিচিত। বিজ্ঞানী লুসিয়েন ক্যুয়েনো এ জিনের আবিষ্কারক। এটি মেন্ডেলের ১ম সুত্রের ব্যাতিক্রম। যেসব জিন হোমেজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে। এর বৈশিষ্ট্য নিম্নোক্ত - এ জিনের প্রভাবকে লিথালিটি বলে। এর প্রভাব প্রকট বা প্রচ্ছন্ন হতে পারে। প্রকট লথাকের ক্ষেত্রে জীব হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায়ই মারা যায়। ভ্রুনের পরিস্ফুটনের সময় বা এর আগেই জীব মারা যায় বলে প্রক্ট লিথাল পাওয়া যায় না।প্রচ্ছন্ন লিথান জিনের ক্ষেত্রে জীব কেবল হোমোজাইগাস অবস্থায় মারা যায়। লিখাল জিনের বৈশিষ্ট্য ১)লিথাল জিন এক প্রকার মিউট্যান্ট জিন (mutant gene) যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ২)প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থাতেই জীবের মৃত্যু ঘটাতে পারে কিংবা জীবের আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। ৩)প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় । ৪)জীব জাইগোট বা ভ্রূণ অবস্থায় মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, তবে কোনো ক্ষেত্রে জীবের বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রকাশ ঘটে । ৫)লিথাল জিনের প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের F2 বংশের ফিনোটাইপিক অনুপাত ৩ : ১ এর পরিবর্তে ২:১ হয়
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার জন্য দ্বায়ী জিনটির বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এভাবে৩:১ এর পরিবর্তে ২:১ অনুপাতে হলুদাভ,ও হলুদবিহীন ইদুরের জন্ম হয়। এটি মেন্ডেলের সুত্রে ব্যাতিক্রম।