ডা. সুমনা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ড. সুমনা বিয়ে করতে গিয়ে শুধুমাত্র রক্তে Rh ফ্যাক্টরজনিত কারণে একটি ছেলেকে বিয়ে করলেন না। লোহিত রক্তকণিকার প্লাজমামেমব্রেনে Rh ফ্যাক্টরের উপস্থিতি-অনুপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণিবিন্যাসকে Rh ব্লাডগ্রুপ বলে । Rh ফ্যাক্টরবিশিষ্ট রক্তকে Rh+ (Rh পজিটিভ) এবং Rh ফ্যাক্টরবিহীন রক্তকে Rh (Rh নেগেটিভ) ধরা হয়। Rh ফ্যাক্টরজনিত সমস্যা: রক্ত সঞ্চালনে জটিলতা (Complexity in Blood Transfusion) : Rh রক্তবিশিষ্ট ব্যক্তির রক্তে Rh বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ Rh অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে ।লোহিত রক্তকণিকা জমাট বেঁধে পিণ্ডে পরিণত হবে । তবে একবার সঞ্চারণের পর যদি গ্রহীতা আর ঐ রক্ত গ্রহণ না করে। তা হলে ধীরে ধীরে তার রক্তে উৎপন্ন সমস্ত অ্যান্টি Rh ফ্যাক্টর নষ্ট হয়ে যায় এবং গ্রহীতা স্বাভাবিক রক্ত ফিরে পায় । গর্ভধারণজনিত জটিলতা (Complexity in Pregnancy) । সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একজন Rh (Rh নেগেটিভ) মহিলার সঙ্গে Rh (Rh পজিটিভ) পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে। Rh", কারণ Rh" একটি প্রকট বিশিষ্ট । ভ্রূণ অবস্থায় সন্তানের Rh ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা অমরার মাধ্যমে মায়ের রক্তে এসে পৌঁছাবে, ফলে মায়ের রক্ত Rh- হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর (অ্যান্টিবডি) উৎপন্ন হবে। অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে অমরার মাধ্যমে ভূণের রক্তে প্রবেশ করলে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে, ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচন্ড রক্তাল্পতা এবং জন্মের পর। জন্ডিস রোগ দেখা দেয়। এ অবস্থাকে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস (erythroblastosis fetalis) বলে যেহেতু Rh বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয় তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না এবং সুস্থই জন্মায়। কিন্তু পরবর্তী গর্ভাধান থেকে বিপত্তি শুরু হয় এবং ভ্রূণ এ রোগে ভুগে মারা যায়। তাই বিয়ের আগে হবু বর কনের রক্ত পরীক্ষা করে নেয়া উচিত এবং একই Rh ফ্যাক্টরভুক্ত হয় Rh নয়তো, Rh) দম্পতি হওয়া উচিত । তাই বলা যায়, ডা. সুমনা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
ডা. সুমনা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর