উদ্দীপকে উল্লিখিত ড. রেজার ক্রসটি ব্যাখ্যা করো।
উত্তর: লিথাল জিনের উপস্থিতির কারণে ড. রেজার ঘাটানো ক্রসটির ইঁদুরের মৃত্যু হয়েছিল। লিথাল জিন একধরনের মিউট্যান্ট জিন (mutant gene) যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে পরবর্তী বংশে এ লিথাল জিন হোমোগাইজান অবস্থা ঘটাতে পারে ।প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায়ই জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য। প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজোইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায় ।জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা যায় বলে লিখান জিনের প্রভাব চোখে পড়েনা, তবে কোনো কোনো ক্ষেত্রে জীবের বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রকাশ ঘটে । লিখাল জিনের প্রভাবে ৩ : ১ অনুপাতের পরিবর্তে ২ : ১ অনুপাত প্রকাশিত হয় । ফরাসী জিনতত্ত্ববিদ লুসিয়েন ক্যুয়েনো (Lucien Cuetnot, 1905 ) সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিখাল জিনের উপস্থিতি লক্ষ করেন । তাঁর পরীক্ষায় দেখা যায় যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করানো হলে সব সময়ই ২:১ অনুপাতে যথাক্রমে হলুদ ও অ্যাগাউটি (কালচে-বাদামী) রঙের ইঁদুর পাওয়া যায় । পরবর্তী গবেষকরা প্রমাণ করেন যে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করা হলে ২৫% ইঁদুর ভ্রূণীয় অবস্থায়ই মারা যায় । তাই ফিনোটাইপিক অনুপাত ৩: ১ এর পরিবর্তে ২ : ১ হয় । জিনতাত্ত্বিক ব্যাখ্যা- ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ বর্ণের লোমের জন্য দায়ী প্রকট জিন Y এবং অ্যাগাউটি বর্ণের লোমের জন্য দায়ী। প্রচ্ছন্ন জিন y মেন্ডেলের সূত্র অনুযায়ী বিশুদ্ধ বা হোমোজাইগাস হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে Y Y এবং বিশুদ্ধ অ্যাগাউটি বর্ণের ইঁদুরের জিনোটাইপ হবে yy. কিন্তু প্রকৃতিতে যে সব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তার কোনটিই বিশুদ্ধ বা হোমোজাইগাস (YY) জিনোটাইপধারী নয় । কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভ্রণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায় । তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ড. রেজার ক্রসটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর