উদ্দীপকের রায়হান ও রীমা দম্পতির মধ্যে রাহুয়ান Rh+ অর্থাৎ তার দেহে Rh ফ্যাক্টর রয়েছে কিন্তু রীমা Rh- অর্থাৎ তার দেহে Rh ফ্যাক্টর নেই। নিচে উক্ত দম্পতির সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা বিশ্লেষণ করা হলো-
Rh+ রক্তগ্রুপের কোনো পুরুষের সাথে Rh- কোনো মহিলার বিয়ে হলে, তাদের সন্তান জন্মদানের ক্ষেত্রে Rh ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Rh+, Rh- এর উপর প্রকট হওয়ায় রায়হান রীমা দম্পতির প্রথম সন্তান হবে Rh+। এ শিশু মাতৃগর্ভে থাকাকালীন মায়ের রক্তে এর বিপরীত অ্যান্টিবডি সৃষ্টি হবে। তবে Rh অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে উৎপন্ন হয় বলে রায়হান-রীমা দম্পতির প্রথম সন্তানের বেঁচে থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় সন্তান গ্রহণের ক্ষেত্রে মায়ের দেহে উৎপন্ন হওয়া Rh অ্যান্টিবডি ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে দিবে। ফলে রায়হান-রীমা দম্পতির ২য় বা তার পরবর্তী সন্তানগুলোর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।