উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম। নিচে মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রমের জিনতাত্ত্বিক বিশ্লেষণ করা হলো-
মেন্ডেলের ১ম সূত্র : মনোহাইব্রিড ক্রসে পিতামাতা থেকে আগত ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তীতে জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় পরম্পর থেকে পৃথক হয়ে যায়। সূত্র অনুযায়ী F2 বংশধরের ফিনোটাইপিক অনুপাত ১ : ২ : ১।
উদ্দীপকের প্রাপ্ত ফলাফলে কালো বর্ণের মোরগ ও সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস করালে F2 জনুতে উৎপন্ন সকল মোরগ মুরগি সাদা ছোপযুক্ত হয়। F2 জনুর মোরগ-মুরগির মধ্যে ক্রস ঘটিয়ে দেখা যায়, F2 জনুতে কালো, সাদা ছোপযুক্ত ও সাদা বর্ণের মোরগ মুরগির আবির্ভাব ঘটে। এদের অনুপাত হলো কালো : সাদা ছোপযুক্ত : সাদা = ১:২:১।
উদ্দীপকের ফলাফলটি মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম। কারণ এক্ষেত্রে F2 জনুতে সমপ্রকটতা জিন উপস্থিতির কারণে ১টি কালো, ২টি সাদা ছোপযুক্ত এবং ১টি সাদা বর্ণের মোরগ মুরগির উৎপন্ন হয় ।
সমপ্রকটতার কারণে F2 জনুতে কালো, সাদা ছোপযুক্ত ও সাদা মোরগ মুরগীর অনুপাত ১ : ২:১।
অনুপাতের ভিন্নতাই প্রকাশ করে যে, উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম ।