উদ্দীপকে উল্লিখিত মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা দুটিতে একই জিনের প্রকাশে ভিন্নতা দেখা যায়।
অসম্পূর্ণ প্রকটতা: ফলাফল ১:২:১
যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে (F1 জনুতে) প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। অসম্পূর্ণ প্রকটতার কারণে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের অনুপাত ৩: ১ এর পরিবর্তে ১: ২: ১ হয়।
সমপ্রকটতা: ফলাফল ১:২:১
সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যের দুটি আ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট-প্রচ্ছন্ন সম্পর্কের পরিবর্তে উভয়েই, সমানভাবে প্রকাশিত হয়, তখন জিনের এ ধরনের স্বভাবকে সমপ্রকটতা বলে। অন্যভাবে বলা যায়, সংকর জীবে যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয় তখন তাকে সমপ্রকটতা, বলে। এতে ম্যান্ডেলিয়ান ৩: ১ অনুপাতটি পরিবর্তিত হয়ে ১: ২: ১ রূপে প্রকাশ পায়।