উদ্দীপকের ক্ষেত্রে, A পজিটিভ রক্তের একজন ব্যক্তিকে B পজিটিভ রক্ত দেওয়ায় মারাত্মক রক্ত সঞ্চারণজনিত জটিলতা দেখা দিয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
A পজিটিভ রক্তে A অ্যান্টিজেন এবং ৮ অ্যান্টিবডি থাকে। অন্যদিকে B পজিটিভ রক্তে B অ্যান্টিজেন এবং a অ্যান্টিবডি থাকে। যখন A পজিটিভ ব্যক্তিকে B পজিটিভ রক্ত দেওয়া হয়, তখন গ্রহীতার ৮ অ্যান্টিবডি গৃহীত রক্তের B অ্যান্টিজেনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই প্রতিক্রিয়ার ফলে গৃহীত রক্তের লোহিত রক্তকণিকাগুলি ধ্বংস হয়ে যায়, যা হেমোলাইটিক ট্রান্সফিউশন প্রতিক্রিয়া নামে পরিচিত। এর ফলে জ্বর, কাঁপুনি, পিঠে ব্যথা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট এবং রক্তচাপ কমে যেতে পারে। হেমোলাইসিসের ফলে হিমোগ্লোবিন রক্তপ্রবাহে মুক্ত হয়ে কিডনিতে জমা হয়, যা তীব্র রেনাল ফেইলিউর সৃষ্টি করে এবং একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। ফলশ্রুতিতে শেষ পর্যন্ত মৃত্যু ঘটতে। পারে, যেমনটি উদ্দীপকে বর্ণিত ঘটনার ক্ষেত্রে দেখা গেছে।