লোকাস কী?
উত্তর: হোমোলোগাস ক্রোমোজোমের যে অবস্থানে বা বিন্দুতে জিন অবস্থান করে, ঐ অবস্থানকে বা বিন্দুকে ঐ জিনের লোকাস বা জিন লোকাস বলে।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
লোকাস কী?
উদ্দীপক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও e হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তাই মূকবধির হয় কিন্তু F₁ জনুতে d ও e হোমাজাইগাস অবস্থায় থাকে না। যার ফলে মূকবধির বাবা-মার সন্তান স্বাভাবিক হয়।উত্তর
চেকারবোর্ডে দেখা যায় ৯ সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এবং ৭সন্তান মূকবধির হয়েছে। ৭ জন সন্তান মূকবধির হয়েছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিন থাকার কারণে। অর্থাৎ একজন মূকবধির পুরুষের (DDee) সাথে একজন মূকবধির মহিলার (ddEE) বিয়ে হলে তাদের সকল সন্তান F₁ জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হবে। ঐ সন্তানদের জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে অর্থাৎ F₂ জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মূকবধির সন্তান ৯ : ৭ অনুপাতে প্রকাশ পাবে।