মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয়?
উত্তর: বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড পর্যবেক্ষণ করলে ক্রম বিবর্তনের একটি সুস্পষ্ট ধারা পরিলক্ষিত হয়। মাছের দুই প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড, উভচরের তিন প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিন্ড, সরিসৃপের আংশিক চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিন্ড এবং পাখি ও স্তন্যপায়ীদের সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিন্ড সরল থেকে জটিল গঠনের ধারাবাহিকতা নির্দেশ করে। এভাবেই মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিন্ড বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে বিবর্তনের সপক্ষে প্রমাণ দেয়?
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উপরের জিনতাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে জানা যায়। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষের সাথে বর্ণান্ধ মহিলার বিয়ে হলে তাদের কন্যা সন্তানরা স্বাভাবিক (বর্ণান্ধ বাহক) হবে কিন্তু ছেলে সন্তানরা বর্ণান্ধ হবে। তাই অভিও বর্ণান্ধ হয়েছে।উত্তর
রিমির সাথে সমজিনোটাইপধারী লোকের বিয়ে হলে পরবর্তী প্রজন্মের জিনোটাইপ বিশ্লেষণ করা হলো-
ফলাফল : জনুতে উৎপন্ন সন্তানের ফিনোটাইপ দাঁড়াবে ৯ সন্তান স্বাভাবিক বাক শ্রবণক্ষম এবং ৭ সন্তান মূকবধির।
∴ ফিনোটাইপিক অনুপাত = স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম: মূকবধির = ৯ : ৭।