শেয়ারFacebookWhatsApp

টেস্ট ক্রশের অনুপাত ১ : ১ ব্যাখ্যা করো।

উত্তর: F1 বা F2 জনুর বংশধরগুলো খাঁটি না সংকর, তা জানার জন্য তাদেরকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের সাথে সংকরায়ন বা ক্রস করা হলে একে টেস্ট ক্রস বলা হয়। যেমন- কোন সংকর লম্বা গাছ (Tt)-এর সাথে বিশুদ্ধ খাটো গাছ (tt) এর সংকরায়ন ঘটালে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হবে ১:১।

HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল

টেস্ট ক্রশের অনুপাত ১ : ১ ব্যাখ্যা করো।

উদ্দীপক

বাবা এবং মা উভয়েই মুকবধির কিন্তু তাদের প্রথম বংশধরের সবাই স্বাভাবিক, আবার দ্বিতীয় বংশধরের সন্তান ৯ জন স্বাভাবিক এবং ৭ জন মুকবধির।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে, তাই হোমোজাইগাস।

উত্তর

F1 বা F2 জনুর বংশধরগুলো খাঁটি না সংকর, তা জানার জন্য তাদেরকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের সাথে সংকরায়ন বা ক্রস করা হলে একে টেস্ট ক্রস বলা হয়। যেমন- কোন সংকর লম্বা গাছ (Tt)-এর সাথে বিশুদ্ধ খাটো গাছ (tt) এর সংকরায়ন ঘটালে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হবে ১:১।

উত্তর

উদ্দীপকে দু'জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস দেখানো হয়েছে এবং F1 অর্থাৎ ১ম বংশধরের সবাইকে স্বাভাবিক পাওয়া গিয়েছে। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো— মানুষের জন্মগত মূক-বধিরতা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে। এতে দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন অ্যালিল পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এক্ষেত্রে জিন দুটো যখন হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকে তখন অন্য প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাই দুই জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস করালে ১ম বংশধরে জিনগুলো হেটারোজাইগাস অবস্থায় থাকে বলে সবাই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হয়। ধরি, স্বাভাবিক বাক এর জন্য দায়ী জিন = DD মূকের জন্য দায়ী জিন = dd বধিরতার জন্য দায়ী জিন = ee স্বাভাবিক শ্রবণক্ষমের জন্য দায়ী জিন = EE

উত্তর

উদ্দীপকে দুই জন মূক-বধির ব্যক্তির মধ্যে ক্রস দেখানো হয়েছে। এটি মূলত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের উদাহরণ। এক্ষেত্রে F1 জনুতে সবাই স্বাভাবিক হবে কিন্তু এপিস্ট্যাটিক জিন বহন করবে। এখন F1 জনুর বাক-শ্রবণক্ষম সন্তানের সাথে অনুরূপ জিনোটাইপধারী পুরুষ বা মহিলার ক্রসে F2 জনুতে বিভিন্ন অনুপাতে স্বাভাবিক ও মূক-বধির সন্তান পাওয়া যাবে। নিচে চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর ফলাফল বিশ্লেষণ করা হলো- সুতরাং F2 জনুতে স্বাভাবিক বাক শ্রবণক্ষম এবং মূকবধির সন্তানের সংখ্যা হলো যথাক্রমে ৯ এবং ৭ অর্থাৎ ৯ : ৭ অনুপাতে এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে।
HSCBiology 2nd PaperChapter 11: জিনতত্ত্ব ও বিবর্তনভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?

Jessore · 2016

  • ক্রোমোজোম তত্ত্ব
  • পৃথকীকরণের সূত্র
  • পৃথকীকরণের তত্ত্ব
  • স্বাধীন সঞ্চারণের সূত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?

Sylhet · 2016

  • সাবভাইটাল
  • সেমিলিথাল
  • ইন্টারমিডিয়েট
  • পলিজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?

Sylhet · 2016

  • Seymourią
  • Diploverterbrain
  • Archaeopteryx
  • Cynagnathus

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—

Chittagong · 2016

  • জিনগুলি Y ক্রোমোজোমে থাকে
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র কন্যাতে যায়
  • জিনগুলি পিতা হতে শুধুমাত্র পুত্রে যায়
  • বৈশিষ্ট্যগুলি মহিলাদের বেশি প্রকাশিত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'AA^{\prime} ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

Comilla · 2016

  • 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'OO^{\prime}
  • 'AA^{\prime} এবং 'ABAB^{\prime}
  • 'A,A^{\prime}, 'ABAB^{\prime} এবং 'OO^{\prime}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?

Comilla · 2016

  • গ্লুকোমা
  • বর্ণান্ধতা
  • মায়োপিয়া
  • রাতকানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?

Dinajpur · 2016

  • Aa Rr
  • Aa Rr
  • Aa RR
  • Aa rr

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?

Rajshahi · 2016

  • জীবের ওপর পরিবেশের প্রভাব
  • জীবন সংগ্রাম
  • অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার
  • অঙ্গের ব্যবহার ও অব্যবহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?

Dhaka · 2016

  • পাখির ডানা ও পতঙ্গের ডানা
  • ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত
  • পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ
  • মানুষের হাত ও সীলের ফ্লিপার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্য ব্লাড গ্রুপ কি হবে?

Barisal · 2017

  • AB-25%, A-25%, B-25%, Q-25%
  • AB-50%, A-50%
  • AB-75%, A-25%
  • AB-75%, B-25%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। F1F_1 জনুর অপত্যের সাথে বিশুদ্ধ কালো গিনিপিগের ক্রস ঘটালে সাদা অপত্য সৃষ্টির সম্ভাবনা শতকরা কত ভাগ?

Chittagong · 2017

  • ০%
  • ২৫%
  • ৫০%
  • ৭৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো F1F_1 জনুতে কালো ও সাদা উভয় রং এর অপত্যের জন্ম হলো। এক্ষেত্রে পিতা মাতার জিনোটাইপ হবে- i. BB, Bb ii. Bb, Bb iii. Bb, bb নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মেন্ডেলের ১ম সূত্রকে কি বলে?ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিনটি কোন ধরনের?কোনটি পাখি ও সরীসৃপের বিবর্তনসূচক সংযোগকারী প্রাণী?সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য—'A [গণিত] ব্লাড গ্রুপের মানুষ কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?বাবু ট্রাফিক সিগনালের বাতির পার্থক্য বুঝতে পারে না। সে কোন ধরনের সমস্যায় ভুগছে?নিচের কোন জিনোটাইপ হতে বেশি ধরনের গ্যামেট সৃষ্টি হবে?নিচের কোনটি ডারউইনের তত্ত্ব?নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয়?নিচের উদ্দীপকটির সাহায্যে প্রশ্নের উত্তর দাও: উল্লিখিত দম্পতির সন্তানদের সম্ভাব্নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলোনিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: দুটি কালো গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।